ট্রাম্পের হুঁশিয়ারির পর ভেনেজুয়েলা সীমান্তে সেনা বহাল কলম্বিয়ার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুঁশিয়ারির মুখে পড়ে ভেনেজুয়েলা সীমান্তে সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটকের দাবি জানিয়েছিলেন ট্রাম্প, এর পরপরই বগোটার এই পদক্ষেপ নেওয়া হলো।
ট্রাম্প কলম্বিয়াকেও সতর্ক করে বলেছেন, তাদের দেশে কোকেন তৈরির কারখানা রয়েছে যা যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে এবং তাদের এ বিষয়ে সতর্ক থাকা উচিত। জবাবে প্রেসিডেন্ট পেত্রো ওয়াশিংটনের এই পদক্ষেপকে লাতিন আমেরিকার সার্বভৌমত্বের ওপর স্পষ্ট আগ্রাসন বলে বর্ণনা করেছেন এবং এতে মানবিক সংকট তৈরির সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পেত্রো জানিয়েছেন, সংলাপের মাধ্যমে পরিস্থিতির সমাধান সম্ভব হলেও নিরাপত্তার স্বার্থে সীমান্তে সেনা মোতায়েন অপরিহার্য হয়ে পড়েছে। যদিও মাদুরো আটক হওয়ার খবরের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি, তবে আঞ্চলিক মিত্র হিসেবে ভেনেজুয়েলার প্রতি সংহতি জানিয়েই এই সামরিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ট্রাম্পের হুঁশিয়ারির পর ভেনেজুয়েলা সীমান্তে সেনা বহাল কলম্বিয়ার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুঁশিয়ারির মুখে পড়ে ভেনেজুয়েলা সীমান্তে সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটকের দাবি জানিয়েছিলেন ট্রাম্প, এর পরপরই বগোটার এই পদক্ষেপ নেওয়া হলো।
ট্রাম্প কলম্বিয়াকেও সতর্ক করে বলেছেন, তাদের দেশে কোকেন তৈরির কারখানা রয়েছে যা যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে এবং তাদের এ বিষয়ে সতর্ক থাকা উচিত। জবাবে প্রেসিডেন্ট পেত্রো ওয়াশিংটনের এই পদক্ষেপকে লাতিন আমেরিকার সার্বভৌমত্বের ওপর স্পষ্ট আগ্রাসন বলে বর্ণনা করেছেন এবং এতে মানবিক সংকট তৈরির সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পেত্রো জানিয়েছেন, সংলাপের মাধ্যমে পরিস্থিতির সমাধান সম্ভব হলেও নিরাপত্তার স্বার্থে সীমান্তে সেনা মোতায়েন অপরিহার্য হয়ে পড়েছে। যদিও মাদুরো আটক হওয়ার খবরের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি, তবে আঞ্চলিক মিত্র হিসেবে ভেনেজুয়েলার প্রতি সংহতি জানিয়েই এই সামরিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…