ব্রুকলিনের বন্দিশিবিরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো
বিশেষ সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের ব্রুকলিনের একটি কারাগারে পাঠানো হয়েছে। মাদক ও অস্ত্র পাচারের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও এসব অভিযোগ ভিত্তিহীন বলে আগে থেকেই দাবি করে আসছিলেন মাদুরো।
শনিবার মাদুরো ও তার স্ত্রীকে বহনকারী বিমানটি নিউ ইয়র্ক থেকে ৭০ কিলোমিটার দূরে স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বেসে অবতরণ করে। সেখান থেকে তাদের হেলিকপ্টারে করে ম্যানহাটনের ওয়েস্টসাইড হেলিপোর্টে এবং পরে ডিইএ বা মাদক নিয়ন্ত্রণ সংস্থার কার্যালয়ে নেওয়া হয়। এসময় তাকে হাঁটতে দেখা একটি ভিডিও যুক্তরাষ্ট্র প্রকাশ করেছে।

এই ঘটনার জের ধরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সংকট তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রাশিয়া ও চীনের সমর্থনে কলম্বিয়া সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে। পাশাপাশি, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ব্রুকলিনের বন্দিশিবিরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো
বিশেষ সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের ব্রুকলিনের একটি কারাগারে পাঠানো হয়েছে। মাদক ও অস্ত্র পাচারের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও এসব অভিযোগ ভিত্তিহীন বলে আগে থেকেই দাবি করে আসছিলেন মাদুরো।
শনিবার মাদুরো ও তার স্ত্রীকে বহনকারী বিমানটি নিউ ইয়র্ক থেকে ৭০ কিলোমিটার দূরে স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বেসে অবতরণ করে। সেখান থেকে তাদের হেলিকপ্টারে করে ম্যানহাটনের ওয়েস্টসাইড হেলিপোর্টে এবং পরে ডিইএ বা মাদক নিয়ন্ত্রণ সংস্থার কার্যালয়ে নেওয়া হয়। এসময় তাকে হাঁটতে দেখা একটি ভিডিও যুক্তরাষ্ট্র প্রকাশ করেছে।

এই ঘটনার জের ধরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সংকট তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রাশিয়া ও চীনের সমর্থনে কলম্বিয়া সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে। পাশাপাশি, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…