কারাগারে মাদুরো, ঘনিষ্ঠজনের সাহায্যে সফল হলো যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তাদের সুসজ্জিত বাসভবন থেকে আটক করে নিয়ে গেছে মার্কিন বাহিনী। দুর্ভেদ্য নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এই অপারেশন সম্পন্ন করায় বিশ্ববাসী বিস্মিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই অভিযান এত দ্রুত সফল হওয়ার মূল কারণ হলো মাদুরোর অন্তরঙ্গ এক বিশ্বাসঘাতকের সরাসরি সহায়তা।
জানা গেছে, মাদুরোর অত্যন্ত বিশ্বস্ত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে গোপনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর হয়ে কাজ করে আসছিলেন। তিনি নিয়মিত ভেনেজুয়েলান প্রেসিডেন্টের গতিবিধি, সময়সূচি এবং নিরাপত্তা ব্যবস্থার গোপনীয় তথ্য ওয়াশিংটনের কাছে পাচার করছিলেন। এর ফলে ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’ নামের এই মিশন শুরুর আগেই মাদুরোর সর্বশেষ অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে যায় যুক্তরাষ্ট্র।

এই অভিযানে মার্কিন স্পেশাল ফোর্স, সিআইএ এবং এফবিআই যৌথভাবে অংশ নিয়েছিল। গত আগস্ট থেকেই ভেনেজুয়েলায় একটি ছোট সিআইএ দল কাজ শুরু করে, যারা বারবার মহড়া ও মাসব্যাপী পরিকল্পনার মাধ্যমে অভিযানের প্রস্তুতি নেয়। ওই বিশ্বাসঘাতক ঘনিষ্ঠজন অভিযানের মূল মুহূর্তে মাদুরোর সঠিক অবস্থান নিশ্চিত করে দেওয়ায় মার্কিন বাহিনী খুব সহজেই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
কারাগারে মাদুরো, ঘনিষ্ঠজনের সাহায্যে সফল হলো যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তাদের সুসজ্জিত বাসভবন থেকে আটক করে নিয়ে গেছে মার্কিন বাহিনী। দুর্ভেদ্য নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এই অপারেশন সম্পন্ন করায় বিশ্ববাসী বিস্মিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই অভিযান এত দ্রুত সফল হওয়ার মূল কারণ হলো মাদুরোর অন্তরঙ্গ এক বিশ্বাসঘাতকের সরাসরি সহায়তা।
জানা গেছে, মাদুরোর অত্যন্ত বিশ্বস্ত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে গোপনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর হয়ে কাজ করে আসছিলেন। তিনি নিয়মিত ভেনেজুয়েলান প্রেসিডেন্টের গতিবিধি, সময়সূচি এবং নিরাপত্তা ব্যবস্থার গোপনীয় তথ্য ওয়াশিংটনের কাছে পাচার করছিলেন। এর ফলে ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’ নামের এই মিশন শুরুর আগেই মাদুরোর সর্বশেষ অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে যায় যুক্তরাষ্ট্র।

এই অভিযানে মার্কিন স্পেশাল ফোর্স, সিআইএ এবং এফবিআই যৌথভাবে অংশ নিয়েছিল। গত আগস্ট থেকেই ভেনেজুয়েলায় একটি ছোট সিআইএ দল কাজ শুরু করে, যারা বারবার মহড়া ও মাসব্যাপী পরিকল্পনার মাধ্যমে অভিযানের প্রস্তুতি নেয়। ওই বিশ্বাসঘাতক ঘনিষ্ঠজন অভিযানের মূল মুহূর্তে মাদুরোর সঠিক অবস্থান নিশ্চিত করে দেওয়ায় মার্কিন বাহিনী খুব সহজেই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…