বিজ্ঞাপন

ভেনেজুয়েলায় মার্কিন অভিযান: মাদুরো গ্রেপ্তার, মেয়রের নিন্দা

প্রাইম বার্তা অনলাইন
০৪ জানুয়ারি ২০২৬ ১০:১৫ এএম
ভেনেজুয়েলায় মার্কিন অভিযান: মাদুরো গ্রেপ্তার, মেয়রের নিন্দা

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে কারাকাস থেকে তুলে এনে আটক করেছে মার্কিন সামরিক বাহিনী। শনিবার গভীর রাতে এই অভিযান চালানো হয়, যার জেরে সরকার পরিবর্তনের এই প্রচেষ্টাকে আন্তর্জাতিক আইন ও মার্কিন ফেডারেল আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

মেয়র মামদানি জানান, আটক হওয়া মাদুরো দম্পতিকে নিউইয়র্ক সিটির ফেডারেল হেফাজতে রাখা হয়েছে। তিনি এ অভিযানের বিরোধিতা জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে টেলিফোন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মামদানি উল্লেখ করেন, কোনো সার্বভৌম রাষ্ট্রের ওপর একতরফা আগ্রাসন যুদ্ধাপরাধের সামিল এবং এটি শহরের লক্ষাধিক ভেনেজুয়েলান বাসিন্দার নিরাপত্তার ওপরও প্রভাব ফেলে।

বিজ্ঞাপন

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, অভিযানের চার দিন আগেই তিনি এতে সবুজ সংকেত দিয়েছিলেন। কারাকাস থেকে হেলিকপ্টার ও যুদ্ধজাহাজের মাধ্যমে মাদুরোকে যুক্তরাষ্ট্রে আনা হয়। নিউইয়র্ক প্রশাসন বলেছে, তারা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছে এবং শহরের সব বাসিন্দার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...