মাদুরো গ্রেপ্তার: ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা নিউইয়র্ক মেয়রের
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। গত শনিবার দেশটির রাজধানী কারাকাসে মার্কিন বিমান বাহিনীর এই অভিযানকে তিনি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে আটক করে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে।
এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এই অভিযানের অনুমোদন তিনি মাত্র চার দিন আগে দিয়েছিলেন। নতুন বছরের প্রথম দিনে দায়িত্ব গ্রহণকারী মেয়র মামদানি বলেছেন, এই ধরনের হামলা মূলত যুদ্ধপরিচালনার অংশ এবং এটি আন্তর্জাতিক বিধি বহির্ভূত। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করে বলেন, বাহ্যিক শক্তি ব্যবহার করে অন্য কোনো দেশের সরকার পরিবর্তনের চেষ্টা ওই দেশের মানুষের ওপরই প্রভাব ফেলে না, এর প্রভাব সরাসরি নিউইয়র্কের বাসিন্দাদের ওপরও পড়ে।

মামদানি আরও জানান, নিউইয়র্কে বসবাসরত হাজার হাজার ভেনেজুয়েলান নাগরিক রয়েছেন, যারা এই শহরকে নিজেদের ঘর মনে করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করাই তার প্রশাসনের মূল লক্ষ্য। তাই বর্তমান পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মাদুরো গ্রেপ্তার: ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা নিউইয়র্ক মেয়রের
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। গত শনিবার দেশটির রাজধানী কারাকাসে মার্কিন বিমান বাহিনীর এই অভিযানকে তিনি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে আটক করে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে।
এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এই অভিযানের অনুমোদন তিনি মাত্র চার দিন আগে দিয়েছিলেন। নতুন বছরের প্রথম দিনে দায়িত্ব গ্রহণকারী মেয়র মামদানি বলেছেন, এই ধরনের হামলা মূলত যুদ্ধপরিচালনার অংশ এবং এটি আন্তর্জাতিক বিধি বহির্ভূত। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করে বলেন, বাহ্যিক শক্তি ব্যবহার করে অন্য কোনো দেশের সরকার পরিবর্তনের চেষ্টা ওই দেশের মানুষের ওপরই প্রভাব ফেলে না, এর প্রভাব সরাসরি নিউইয়র্কের বাসিন্দাদের ওপরও পড়ে।

মামদানি আরও জানান, নিউইয়র্কে বসবাসরত হাজার হাজার ভেনেজুয়েলান নাগরিক রয়েছেন, যারা এই শহরকে নিজেদের ঘর মনে করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করাই তার প্রশাসনের মূল লক্ষ্য। তাই বর্তমান পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…