যুক্তরাষ্ট্রের দুঃসাহসিক অভিযানে গ্রেপ্তার ভেনেজুয়েলার মাদুরো
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করতে ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ নামে এক বিশাল সামরিক অভিযান পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি তত্ত্বাবধানে ডেল্টা ফোর্স ও এলিট সেনাদের এই অভিযানটি দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক অপারেশন হিসেবে বিবেচিত হচ্ছে।
এই অভিযানটি রাতারাতি পরিকল্পনা করা হয়নি, এর পেছনে মাসের পর মাস গোপন প্রস্তুতি ছিল। গত আগস্ট থেকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ভেনেজুয়েলায় মাদুরোর গতিবিধি নজরদারি করছিল এবং তার এক ঘনিষ্ঠ ব্যক্তির মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। পেন্টাগনে মাদুরোর নিরাপদ বাসভবনের হুবহু প্রতিরূপ তৈরি করে ডেল্টা ফোর্সকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। অভিযানে সফলতার জন্য একটি বিমানবাহী রণতরী, ১১টি যুদ্ধজাহাজ, ১৫ হাজারের বেশি সেনা এবং প্রায় ১৫০টি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছিল।

শুক্রবার রাতে চূড়ান্ত সবুজ সংকেত পেয়ে ফ্লোরিডার মার-আ-লাগো থেকে সরাসরি লাইভ সম্প্রচারের মাধ্যমে সার্বিক তত্ত্বাবধান করেন ট্রাম্প। শনিবার ভোররাতে মার্কিন কমান্ডোরা হেলিকপ্টার যোগে কারাকাসে অবতরণ করে মাদুরোর বাসভবনে হামলা চালায়। অত্যাধুনিক ব্লোটর্চ ব্যবহার করে মুহূর্তের মধ্যেই ইস্পাতের দরজা কেটে ভেতরে প্রবেশ করে তারা। ঘুমন্ত অবস্থায় মাদুরো ও তার স্ত্রীকে বিছানা থেকে তুলে চোখ বাঁধা অবস্থায় ‘ইউএসএস আইও জিমা’ যুদ্ধজাহাজে নিয়ে যাওয়া হয়।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের দুঃসাহসিক অভিযানে গ্রেপ্তার ভেনেজুয়েলার মাদুরো
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করতে ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ নামে এক বিশাল সামরিক অভিযান পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি তত্ত্বাবধানে ডেল্টা ফোর্স ও এলিট সেনাদের এই অভিযানটি দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক অপারেশন হিসেবে বিবেচিত হচ্ছে।
এই অভিযানটি রাতারাতি পরিকল্পনা করা হয়নি, এর পেছনে মাসের পর মাস গোপন প্রস্তুতি ছিল। গত আগস্ট থেকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ভেনেজুয়েলায় মাদুরোর গতিবিধি নজরদারি করছিল এবং তার এক ঘনিষ্ঠ ব্যক্তির মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। পেন্টাগনে মাদুরোর নিরাপদ বাসভবনের হুবহু প্রতিরূপ তৈরি করে ডেল্টা ফোর্সকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। অভিযানে সফলতার জন্য একটি বিমানবাহী রণতরী, ১১টি যুদ্ধজাহাজ, ১৫ হাজারের বেশি সেনা এবং প্রায় ১৫০টি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছিল।

শুক্রবার রাতে চূড়ান্ত সবুজ সংকেত পেয়ে ফ্লোরিডার মার-আ-লাগো থেকে সরাসরি লাইভ সম্প্রচারের মাধ্যমে সার্বিক তত্ত্বাবধান করেন ট্রাম্প। শনিবার ভোররাতে মার্কিন কমান্ডোরা হেলিকপ্টার যোগে কারাকাসে অবতরণ করে মাদুরোর বাসভবনে হামলা চালায়। অত্যাধুনিক ব্লোটর্চ ব্যবহার করে মুহূর্তের মধ্যেই ইস্পাতের দরজা কেটে ভেতরে প্রবেশ করে তারা। ঘুমন্ত অবস্থায় মাদুরো ও তার স্ত্রীকে বিছানা থেকে তুলে চোখ বাঁধা অবস্থায় ‘ইউএসএস আইও জিমা’ যুদ্ধজাহাজে নিয়ে যাওয়া হয়।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…