ট্রাম্পের নির্দেশে ঝটিকা অভিযান, ভেনিজুয়েলা থেকে মাদুরোকে তুলে নিল যুক্তরাষ্ট্র

প্রাইম বার্তা অনলাইন
০৪ জানুয়ারি ২০২৬ ৯:০৯ এএম
ট্রাম্পের নির্দেশে ঝটিকা অভিযান, ভেনিজুয়েলা থেকে মাদুরোকে তুলে নিল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করতে ডেল্টা ফোর্সসহ মার্কিন এলিট বাহিনী এক দুঃসাহসিক অভিযান চালিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’-এর অংশ হিসেবে গত শনিবার ভোরে কারাকাসে তাদের বাসভবনে হানা দেওয়া হয়। গোপনীয়তা রক্ষা করে এই অভিযান পরিচালনার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ দীর্ঘদিন ধরে পরিকল্পনা ও নজরদারি চালিয়ে আসছিল।

সিআইএ’র একজন গোয়েন্তা মাদুরোর ঘনিষ্ঠজন থেকে তার গতিবিধির সূক্ষ্ম তথ্য সংগ্রহ করেন এবং পেন্টাগনে তার বাসভবনের প্রতিকৃতি তৈরি করে কমান্ডোদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। শুক্রবার রাতে অনুমোদনের পর শনিবার ভোররাতে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে একটি বিমানবাহী রণতরি, ১১টি যুদ্ধজাহাজ এবং ১৫ হাজারের বেশি সেনা মোতায়েন করে। এফ-৩৫ ও এফ-২২ যুদ্ধবিমানগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দিলে কমান্ডোরা হেলিকপ্টারে করে মাদুরোর বাসভবনে অবতরণ করেন।

অত্যাধুনিক ব্লোটর্চ দিয়ে ইস্পাতের দরজা কেটে ভেতরে প্রবেশ করে মার্কিন সেনারা ঘুমন্ত অবস্থায় মাদুরো ও তার স্ত্রীকে আটক করেন। ট্রাম্প ফ্লোরিডার মার-আ-লাগো ক্লাব থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে পুরো ঘটনা পর্যবেক্ষণ করেন। পরে তাদের চোখ বেঁধে হাতকড়া পরিয়ে উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস আইও জিমা’-তে নিয়ে যাওয়া হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...