মাদুরো আটকের পর ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তার হওয়ার পর, দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শনিবার (৩ জানুয়ারি) সাংবিধানিক বেঞ্চের পক্ষ থেকে এই আদেশ জারি করা হয়, যাতে প্রশাসনিক কার্যক্রম ও দেশের নিরাপত্তা স্বাভাবিক থাকে।
এর আগে শুক্রবার রাতে ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে আটক করে মার্কিন বাহিনী। এই ঘটনাকে দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হামলা বলে জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। প্রেসিডেন্টের অনুপস্থিতিতে সরকারের কাজকর্ম অব্যাহত রাখতে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ডেলসি রদ্রিগেজকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে বলে জানানো হয়েছে আদালতের রায়ে।

আদালতের বিবৃতিতে বলা হয়েছে, বলিভারিয়ান প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করে রদ্রিগেজ প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখবেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা পালন করবেন। এছাড়া প্রেসিডেন্টের ‘জোরপূর্বক অনুপস্থিতি’র পরিপ্রেক্ষিতে রাষ্ট্র পরিচালনার জন্য কোন আইনগত কাঠামো প্রয়োগ করা হবে, সে বিষয়ে আইনগত আলোচনাও অনুষ্ঠিত হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মাদুরো আটকের পর ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তার হওয়ার পর, দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শনিবার (৩ জানুয়ারি) সাংবিধানিক বেঞ্চের পক্ষ থেকে এই আদেশ জারি করা হয়, যাতে প্রশাসনিক কার্যক্রম ও দেশের নিরাপত্তা স্বাভাবিক থাকে।
এর আগে শুক্রবার রাতে ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে আটক করে মার্কিন বাহিনী। এই ঘটনাকে দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হামলা বলে জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। প্রেসিডেন্টের অনুপস্থিতিতে সরকারের কাজকর্ম অব্যাহত রাখতে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ডেলসি রদ্রিগেজকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে বলে জানানো হয়েছে আদালতের রায়ে।

আদালতের বিবৃতিতে বলা হয়েছে, বলিভারিয়ান প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করে রদ্রিগেজ প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখবেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা পালন করবেন। এছাড়া প্রেসিডেন্টের ‘জোরপূর্বক অনুপস্থিতি’র পরিপ্রেক্ষিতে রাষ্ট্র পরিচালনার জন্য কোন আইনগত কাঠামো প্রয়োগ করা হবে, সে বিষয়ে আইনগত আলোচনাও অনুষ্ঠিত হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…