মাদুরোকে গ্রেপ্তার, অভিযানকে টিভি শোয়ের সাথে তুলনা ট্রাম্পের

প্রাইম বার্তা অনলাইন
০৪ জানুয়ারি ২০২৬ ২:৫৬ এএম
মাদুরোকে গ্রেপ্তার, অভিযানকে টিভি শোয়ের সাথে তুলনা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে এসেছে। এই অভিযানে একজন মার্কিন সেনাও হতাহত হননি। শনিবার ভোরে মার্কিন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেছেন এবং সামরিক বাহিনীর প্রশংসা করেছেন।

ট্রাম্প জানান, গোটা অভিযানটি এতটাই নিখুঁত ও সুশৃঙ্খল ছিল যেন তিনি কোনো টেলিভিশন অনুষ্ঠান দেখছিলেন। তিনি উল্লেখ করেন, আবহাওয়ার কারণে চার দিন আগে নির্ধারিত এই অভিযান স্থগিত করতে হয়েছিল। ভেনিজুয়েলায় অন্ধকার নেমে আসার পর হেলিকপ্টার ও যুদ্ধবিমানের সমন্বয়ে বিপুল সামরিক শক্তি নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। শীর্ষ সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ট্রাম্প দাবি করেন, পৃথিবীর আর কোনো দেশ এমন দক্ষতার সঙ্গে সামরিক অভিযান চালাতে সক্ষম নয়।

নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে বর্তমানে নিউ ইয়র্কে আনা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আরও জানান, কয়েক সপ্তাহ আগে মাদুরোর সঙ্গে তার কথা হয়েছিল, যেখানে ট্রাম্প সরাসরি জানিয়েছিলেন যে মাদুরোকে পরাজয় মেনে নিতে হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...