বিনা রক্তপাতে মাদুরো আটক, অভিযানকে টিভি শো বললেন ট্রাম্প
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তারের ঘটনাকে টেলিভিশনের কোনো অনুষ্ঠানের সঙ্গে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ভোরে মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এই অভিযানে কোনো মার্কিন সেনা প্রাণ হারায়নি এবং গোটা প্রক্রিয়াটি ছিল একেবারে বাধাহীন। তিনি বলেন, যেন তারা কোনো সিনেমা বা টিভি শো দেখছিলেন।
ট্রাম্প জানান, আবহাওয়ার কারণে চার দিন আগে নির্ধারিত এই অভিযান স্থগিত করতে হয়েছিল। তবে শনিবার ভোররাতে হেলিকপ্টার ও যুদ্ধবিমান ব্যবহার করে এই অভিযান পরিচালনা করা হয়। তিনি দাবি করেন, বিশ্বের অন্য কোনো দেশ এত দক্ষতার সঙ্গে সামরিক অভিযান চালাতে সক্ষম নয়। ভেনিজুয়েলায় অন্ধকার নেমে আসার পর মার্কিন বাহিনী যে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে, তা অভিজ্ঞ সামরিক কর্মকর্তারাও প্রশংসা করেছেন।

এই অভিযানের মাধ্যমে মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কে নিয়ে আসা হচ্ছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি উল্লেখ করেন, কয়েক সপ্তাহ আগে মাদুরোর সঙ্গে কথা হয়েছিল তার এবং তখনই তিনি ওই নেতাকে হার মানতে হবে বলে সতর্ক করেছিলেন। ট্রাম্প জানান, তিনি সরাসরি নজর রেখেছিলেন যেন অভিযানটি এক কথায় অবিশ্বাস্য হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বিনা রক্তপাতে মাদুরো আটক, অভিযানকে টিভি শো বললেন ট্রাম্প
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তারের ঘটনাকে টেলিভিশনের কোনো অনুষ্ঠানের সঙ্গে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ভোরে মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এই অভিযানে কোনো মার্কিন সেনা প্রাণ হারায়নি এবং গোটা প্রক্রিয়াটি ছিল একেবারে বাধাহীন। তিনি বলেন, যেন তারা কোনো সিনেমা বা টিভি শো দেখছিলেন।
ট্রাম্প জানান, আবহাওয়ার কারণে চার দিন আগে নির্ধারিত এই অভিযান স্থগিত করতে হয়েছিল। তবে শনিবার ভোররাতে হেলিকপ্টার ও যুদ্ধবিমান ব্যবহার করে এই অভিযান পরিচালনা করা হয়। তিনি দাবি করেন, বিশ্বের অন্য কোনো দেশ এত দক্ষতার সঙ্গে সামরিক অভিযান চালাতে সক্ষম নয়। ভেনিজুয়েলায় অন্ধকার নেমে আসার পর মার্কিন বাহিনী যে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে, তা অভিজ্ঞ সামরিক কর্মকর্তারাও প্রশংসা করেছেন।

এই অভিযানের মাধ্যমে মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কে নিয়ে আসা হচ্ছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি উল্লেখ করেন, কয়েক সপ্তাহ আগে মাদুরোর সঙ্গে কথা হয়েছিল তার এবং তখনই তিনি ওই নেতাকে হার মানতে হবে বলে সতর্ক করেছিলেন। ট্রাম্প জানান, তিনি সরাসরি নজর রেখেছিলেন যেন অভিযানটি এক কথায় অবিশ্বাস্য হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…