মাদুরো গ্রেপ্তার, ট্রাম্পের দাবি টিভি শোয়ের মতো হয়েছে অভিযান

প্রাইম বার্তা অনলাইন
০৪ জানুয়ারি ২০২৬ ২:০৩ এএম
মাদুরো গ্রেপ্তার, ট্রাম্পের দাবি টিভি শোয়ের মতো হয়েছে অভিযান

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে। এই সামরিক অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হননি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, গোটা ঘটনাটি এতটাই নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে যেন কোনো টেলিভিশন অনুষ্ঠান দেখছিলাম।

শনিবার ভোরে মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন বাহিনীর ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে চার দিন আগে এই অভিযান সম্ভব হয়নি। শনিবার ভোররাতে হেলিকপ্টার ও যুদ্ধবিমানের সমন্বয়ে বিশাল বাহিনী নিয়ে এই অভিযান চালানো হয়। ট্রাম্পের দাবি, বিশ্বের অন্য কোনো দেশের পক্ষে এমন দক্ষতার সাথে অপারেশন পরিচালনা সম্ভব নয়।

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, মাদুরো ও তার স্ত্রীকে বর্তমানে নিউ ইয়র্কে আনা হচ্ছে। তিনি বলেন, কয়েক সপ্তাহ আগে মাদুরোর সঙ্গে তার কথা হয়েছিল, তখন তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে মাদুরোকে পরাজয় স্বীকার করতে হবে। এই অভিযানের প্রতিটি মুহূর্ত তিনি নিজে নজরে রেখেছেন বলেও দাবি করেন ট্রাম্প।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...