যুদ্ধজাহাজে বন্দি মাদুরো, ছবি প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। এই তথ্য নিজেই নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি আটক হওয়ার পর মাদুরোর একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।
বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ১০টার পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ওই ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ইউএসএস ইয়ু জিমা নিকোলাস মাদুরো’। প্রকাশিত ছবিতে দেখা যায়, মাদুরোর চোখে কালো মাস্ক, কানে হেডফোন এবং হাতে হ্যান্ডকাফ। তিনি ধূসর রঙের একটি ট্রাকস্যুট পরে আছেন। এর আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছিলেন, মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ইয়ু জিমা’-তেই মাদুরোকে আনা হচ্ছে।
ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্ট থেকে শীর্ষ সামরিক জেনারেলদের সঙ্গে নিয়ে এই অভিযান সরাসরি পর্যবেক্ষণ করেছেন ট্রাম্প। তিনি একে ‘জটিল ও উচ্চঝুঁকিপূর্ণ’ বলে অভিহিত করেছেন। ট্রাম্প জানান, অভিযানের এক সপ্তাহ আগে মাদুরোর সঙ্গে তার কথা হয়েছিল। ভেনেজুয়েলার পরবর্তী শাসক কে হবেন, তা নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

যুদ্ধজাহাজে বন্দি মাদুরো, ছবি প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। এই তথ্য নিজেই নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি আটক হওয়ার পর মাদুরোর একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।
বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ১০টার পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ওই ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ইউএসএস ইয়ু জিমা নিকোলাস মাদুরো’। প্রকাশিত ছবিতে দেখা যায়, মাদুরোর চোখে কালো মাস্ক, কানে হেডফোন এবং হাতে হ্যান্ডকাফ। তিনি ধূসর রঙের একটি ট্রাকস্যুট পরে আছেন। এর আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছিলেন, মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ইয়ু জিমা’-তেই মাদুরোকে আনা হচ্ছে।
ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্ট থেকে শীর্ষ সামরিক জেনারেলদের সঙ্গে নিয়ে এই অভিযান সরাসরি পর্যবেক্ষণ করেছেন ট্রাম্প। তিনি একে ‘জটিল ও উচ্চঝুঁকিপূর্ণ’ বলে অভিহিত করেছেন। ট্রাম্প জানান, অভিযানের এক সপ্তাহ আগে মাদুরোর সঙ্গে তার কথা হয়েছিল। ভেনেজুয়েলার পরবর্তী শাসক কে হবেন, তা নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…