ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের বড় পরিকল্পনা
ভেনেজুয়েলার বিশাল তেল শিল্পে যুক্তরাষ্ট্রের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের প্রেক্ষাপটে শনিবার (৩ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান। ট্রাম্প জানান, বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী তেল কোম্পানিগুলোর অধিকারী হিসেবে ওয়াশিংটন ভেনেজুয়েলার এই খাতে ব্যাপক পরিসরে কাজ করতে যাচ্ছে।
এর আগে, কয়েক মাসের হুমকির পর অবশেষে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। স্থানীয় সময় গভীর রাত ২টা থেকে শুরু হওয়া দেড় ঘণ্টাব্যাপী এই হামলায় কারাকাসের আকাশে যুদ্ধবিমানের গর্জন ও বিস্ফোরণের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে শহরটি। ট্রাম্প ট্রুথ সোশ্যালে দাবি করেছেন, মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

হামলার জেরে ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করেছেন মাদুরো এবং জাতীয় প্রতিরক্ষা বাহিনীকে মোতায়েন করা হয়েছে। তবে কারাকাসের অভিযোগ, তেলসহ দেশটির প্রাকৃতিক সম্পদ দখল করাই এই মার্কিন আগ্রাসনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে ভেনেজুয়েলার তেল অবকাঠামো ও উৎপাদন প্রক্রিয়ায় মার্কিন কোম্পানিগুলোর প্রভাবশালী উপস্থিতি থাকবে বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের বড় পরিকল্পনা
ভেনেজুয়েলার বিশাল তেল শিল্পে যুক্তরাষ্ট্রের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের প্রেক্ষাপটে শনিবার (৩ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান। ট্রাম্প জানান, বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী তেল কোম্পানিগুলোর অধিকারী হিসেবে ওয়াশিংটন ভেনেজুয়েলার এই খাতে ব্যাপক পরিসরে কাজ করতে যাচ্ছে।
এর আগে, কয়েক মাসের হুমকির পর অবশেষে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। স্থানীয় সময় গভীর রাত ২টা থেকে শুরু হওয়া দেড় ঘণ্টাব্যাপী এই হামলায় কারাকাসের আকাশে যুদ্ধবিমানের গর্জন ও বিস্ফোরণের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে শহরটি। ট্রাম্প ট্রুথ সোশ্যালে দাবি করেছেন, মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

হামলার জেরে ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করেছেন মাদুরো এবং জাতীয় প্রতিরক্ষা বাহিনীকে মোতায়েন করা হয়েছে। তবে কারাকাসের অভিযোগ, তেলসহ দেশটির প্রাকৃতিক সম্পদ দখল করাই এই মার্কিন আগ্রাসনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে ভেনেজুয়েলার তেল অবকাঠামো ও উৎপাদন প্রক্রিয়ায় মার্কিন কোম্পানিগুলোর প্রভাবশালী উপস্থিতি থাকবে বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…