মাদুরোকে গ্রেফতার: ইতিহাসের নজির ও মার্কিন আগ্রাসনের ধারা

প্রাইম বার্তা অনলাইন
০৩ জানুয়ারি ২০২৬ ১১:০৩ পিএম
মাদুরোকে গ্রেফতার: ইতিহাসের নজির ও মার্কিন আগ্রাসনের ধারা

ভেনেজুয়েলার ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশের বাইরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। গত শনিবার (৩ জানুয়ারি) গভীর রাতে দেশটির রাজধানী কারাকাসসহ বিভিন্ন স্থানে মার্কিন বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স অভিযান চালায়। এর কিছুক্ষণ পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। আধুনিক ইতিহাসে সরাসরি এমন অভিযান চালিয়ে কোনো রাষ্ট্রপ্রধানকে গ্রেফতার করার ঘটনা বিরল।

লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের এমন হস্তক্ষেপের সবচেয়ে পরিচিত উদাহরণ হলো ১৯৮৯ সালে পানামা আক্রমণ। তৎকালীন সামরিক শাসক ম্যানুয়েল নোরিয়েগাকে গ্রেফতারে মার্কিন বাহিনী সেখানে অভিযান চালায়। মাদক পাচার ও স্বৈরশাসনের অভিযোগে অভিযুক্ত নোরিয়েগা ভ্যাটিকান দূতাবাসে ১১ দিন আত্মগোপন করেছিলেন। তাকে বের করে আনতে মার্কিন সেনারা ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ হিসেবে দূতাবাসের বাইরে লাগাতার উচ্চস্বরে রক সংগীত বাজিয়েছিল, যেখানে দ্য ক্ল্যাশ, ভ্যান হ্যালেন ও ইউটো ব্যান্ডের গান অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে নিয়ে তাকে বিচারের মুখোমুখি করা হয় এবং ২০১৭ সালে কারাগারেই তার মৃত্যু হয়।

এর আগে ২০০৩ সালের ১৩ ডিসেম্বর ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকেও গ্রেফতার করেছিল মার্কিন বাহিনী। গণবিধ্বংসী অস্ত্রের ভুল তথ্যের ভিত্তিতে ইরাক আক্রমণের নয় মাস পর তাকে আটক করা হয়। একসময় ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র হলেও পরে তিনি মার্কিন আগ্রাসনের শিকার হন। মাদুরোর ভবিষ্তৎ নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, তাকেও যুক্তরাষ্ট্রে নিয়ে বিচারের আওতায় আনা হতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...