মাদুরোকে তুলে নেয়ায় যুক্তরাষ্ট্রকে ‘সন্ত্রাসী’ বললেন ভেনেজুয়েলান মন্ত্রী
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আটক করে নিয়ে যাওয়ার পর ভেনেজুয়েলাজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই জটিল পরিস্থিতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো জনগণের উদ্দেশে বলেছেন, রাজনৈতিক ও সামরিক বাহিনীর উচ্চপর্যায়ের নেতৃত্ব পরিস্থিতি মোকাবেলা করবে। তিনি যুক্তরাষ্ট্রকে ‘আগ্রাসী’ ও ‘সন্ত্রাসী শত্রু’ অভিহিত করে দাবি করেন, দেশকে অস্থিতিশীল করাই এই অপারেশনের মূল উদ্দেশ্য। তিনি বলেন, শত্রু আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়াতে চায়, তাই জনগণকে হতাশ না হয়ে ধৈর্য ধরতে হবে।

প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ তীব্র ভাষায় জানিয়েছেন, ভেনেজুয়েলা কোনো অবস্থাতেই হার মানবে না বা আত্মসমর্পণ করবে না। তিনি জানান, তারা কোনো দরকষাকষি ছাড়াই বিজয় ছিনিয়ে আনবেন। তার মতে, ভেনেজুয়েলার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশ এখন একটি মাত্র লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মাদুরোকে তুলে নেয়ায় যুক্তরাষ্ট্রকে ‘সন্ত্রাসী’ বললেন ভেনেজুয়েলান মন্ত্রী
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আটক করে নিয়ে যাওয়ার পর ভেনেজুয়েলাজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই জটিল পরিস্থিতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো জনগণের উদ্দেশে বলেছেন, রাজনৈতিক ও সামরিক বাহিনীর উচ্চপর্যায়ের নেতৃত্ব পরিস্থিতি মোকাবেলা করবে। তিনি যুক্তরাষ্ট্রকে ‘আগ্রাসী’ ও ‘সন্ত্রাসী শত্রু’ অভিহিত করে দাবি করেন, দেশকে অস্থিতিশীল করাই এই অপারেশনের মূল উদ্দেশ্য। তিনি বলেন, শত্রু আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়াতে চায়, তাই জনগণকে হতাশ না হয়ে ধৈর্য ধরতে হবে।

প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ তীব্র ভাষায় জানিয়েছেন, ভেনেজুয়েলা কোনো অবস্থাতেই হার মানবে না বা আত্মসমর্পণ করবে না। তিনি জানান, তারা কোনো দরকষাকষি ছাড়াই বিজয় ছিনিয়ে আনবেন। তার মতে, ভেনেজুয়েলার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশ এখন একটি মাত্র লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…