যুক্তরাষ্ট্রে মাদুরোর বিচার, মার্কিন আদালতে নার্কো-টেররিজমের অভিযোগ

প্রাইম বার্তা অনলাইন
০৩ জানুয়ারি ২০২৬ ৭:৩৪ পিএম
যুক্তরাষ্ট্রে মাদুরোর বিচার, মার্কিন আদালতে নার্কো-টেররিজমের অভিযোগ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিচারকাজ যুক্তরাষ্ট্রের মাটিতেই সম্পন্ন হবে। নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি।

পাম বন্ডি জানান, এই দম্পতির বিরুদ্ধে নার্কো-সন্ত্রাসবাদের ষড়যন্ত্র, কোকেন আমদানির চেষ্টা, মেশিনগান ও ধ্বংসাত্মক অস্ত্রের অবৈধ দখল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহারের ষড়যন্ত্রসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, খুব শীঘ্রই তাদের মার্কিন আদালতে দেশটির আইনের পূর্ণ কঠোরতার মুখোমুখি হতে হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, ভেনেজুয়েলায় একটি বড় সামরিক অভিযানের মাধ্যমে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

তবে মাদুরোকে ঠিক কীভাবে গ্রেপ্তার করা হলো এবং বর্তমানে তাকে কোথায় রাখা হয়েছে, সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, মাদুরোর গ্রেপ্তার বা তাকে অন্যত্র নিয়ে যাওয়ার বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করেনি ভেনেজুয়েলার সরকারও।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...