মাদুরো গ্রেপ্তার: ভেনিজুয়েলায় মার্কিন হামলা ও গৃহযুদ্ধের ঝুঁকি

প্রাইম বার্তা অনলাইন
০৩ জানুয়ারি ২০২৬ ৭:২৮ পিএম
মাদুরো গ্রেপ্তার: ভেনিজুয়েলায় মার্কিন হামলা ও গৃহযুদ্ধের ঝুঁকি

যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক হামলার মধ্য দিয়ে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পর দেশটির ক্ষমতাশূন্যতার মধ্যে লাতিন আমেরিকার এই রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মার্কিন সিনেটর মাইক লি জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে নিশ্চিত করেছেন যে মাদুরো এখন মার্কিন হেফাজতে থাকায় ভেনিজুয়েলায় আর কোনো নতুন হামলা হবে না। এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে লি উল্লেখ করেন, গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে যাদের নিয়োগ করা হয়েছিল তাদের সুরক্ষার জন্যই মূলত এই অভিযান পরিচালনা করা হয়। তবে মাদুরোপন্থী শক্তিশালী সেনাবাহিনী এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি, যা পরিস্থিতিকে আরো সংঘাতময় করে তুলছে।

রাজনৈতিক অঙ্গনে, নোবেল শান্তি পুরস্কারজয়ী বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো ক্ষমতায় আসার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। যদিও মাদুরোর দল শাভেসিমো মুভমেন্ট এখনো বেশ জনপ্রিয়। বিশেষজ্ঞদের অভিমত, এই হঠাৎ পরিবর্তন এবং বাহ্যিক হস্তক্ষেপের কারণে ভেনিজুয়েলা এক ভয়াবহ গৃহযুদ্ধ বা বিপর্যয়কর সংঘাতের দিকে ধাবিত হতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...