মার্কিন হামলার জেরে ভেনেজুয়েলায় সেনা মোতায়েন ও জরুরি অবস্থা জারি

প্রাইম বার্তা অনলাইন
০৩ জানুয়ারি ২০২৬ ৬:৫৭ পিএম
মার্কিন হামলার জেরে ভেনেজুয়েলায় সেনা মোতায়েন ও জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরিপ্রেক্ষিতে ভেনেজুয়েলায় জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শনিবার দিবাগত রাতে কারাকাসসহ দেশটির বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনায় প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো সারাদেশে সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন এবং জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

সরকারি সূত্রে জানা গেছে, শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় রাত ২টায় রাজধানী কারাকাস ছাড়াও মিরান্ডা, আরাগওয়া এবং লা গুয়াইরা রাজ্যে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। এক ভিডিও বার্তায় প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো এই হামলাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘সবচেয়ে বাজে আগ্রাসন’ বলে অভিহিত করেছেন। মাদুরোর নির্দেশ অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে দাবি করে তিনি বলেন, আক্রমণকারীরা তাদের দমন করতে পারবে না। এই হামলার নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, দেশের তেল ও খনিজ সম্পদ দখল করতেই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলায় চালানো বৃহৎ অভিযানে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। তবে মাদুরোর অবস্থান বা গ্রেফতারের প্রক্রিয়া নিয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি। এর আগে মাদুরোকে গ্রেফতারে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল। তবে মাদুরোকে মার্কিন বাহিনী তুলে নিয়েছে—এমন খবর এখনো নিশ্চিত করেনি ভেনেজুয়েলা সরকার।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...