ভেনেজুয়েলায় মার্কিন হামলা, মাদুরোর জীবিত প্রমাণ চেয়েছেন ভাইস প্রেসিডেন্ট

প্রাইম বার্তা অনলাইন
০৩ জানুয়ারি ২০২৬ ৬:৫৩ পিএম
ভেনেজুয়েলায় মার্কিন হামলা, মাদুরোর জীবিত প্রমাণ চেয়েছেন ভাইস প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করা হয়েছে, তার জের ধরে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ তাদের জীবিত থাকার প্রমাণ দাবি করেছেন। সরকারের পক্ষ থেকে এখনও প্রেসিডেন্ট বা ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

এর আগে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে জানিয়েছিলেন, মার্কিন বাহিনী ভেনেজুয়েলার ওপর সফল অভিযান চালিয়েছে এবং প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশ থেকে সরিয়ে নেয়া হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) ভোররাতে রাজধানী কারাকাসসহ দেশটির বিভিন্ন স্থানে মার্কিন বিমান হামলা শুরু হয়। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় রাত ২টা থেকে দেড় ঘণ্টা ধরে যুদ্ধবিমানের গর্জন ও কালো ধোঁয়ায় আকাশ ভরে যায়।

হামলার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং জাতীয় প্রতিরক্ষা বাহিনীকে মোতায়েন করা হয়েছে। তবে প্রেসিডেন্ট ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ভাইস প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে তাদের জীবিত থাকার কোনো প্রমাণ দেখাতে না পারলে আন্তর্জাতিক আইনে জবাবদিহি করার কথা উল্লেখ করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...