মার্কিন হামলার পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা, সামরিক মোতায়েন
যুক্তরাষ্ট্রের বিমান হামলার জেরে ভেনেজুয়েলায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার গভীর রাতে রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের ঘটনায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সারাদেশে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন। এরই মধ্যে দেশজুড়ে সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে মোতায়েনের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো।
এক ভিডিও বার্তায় প্রতিরক্ষামন্ত্রী মার্কিন এই হামলাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘সবচেয়ে ভয়াবহ আগ্রাসন’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, শত্রুপক্ষ তাদের আক্রমণ করলেও তাদের মনোবল ভাঙা সম্ভব নয়। দেশটির সরকার অভিযোগ করেছে, তেল ও খনিজ সম্পদ দখলের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সামরিক অবকাঠামো ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে। মিরান্ডা, আরাগওয়া এবং লা গুয়াইরা রাজ্যেও এই হামলার প্রভাব পড়েছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, শনিবার ভোরে বড় পরিসরে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। যদিও মাদুরোকে ঠিক কীভাবে বা কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এর আগে মাদুরোকে গ্রেফতারে তথ্য দিতে ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তবে ভেনেজুয়েলা সরকার এখনো পর্যন্ত মাদুরোকে মার্কিন বাহিনী তুলে নিয়েছে—এমন কোনো তথ্য নিশ্চিত করেনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মার্কিন হামলার পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা, সামরিক মোতায়েন
যুক্তরাষ্ট্রের বিমান হামলার জেরে ভেনেজুয়েলায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার গভীর রাতে রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের ঘটনায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সারাদেশে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন। এরই মধ্যে দেশজুড়ে সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে মোতায়েনের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো।
এক ভিডিও বার্তায় প্রতিরক্ষামন্ত্রী মার্কিন এই হামলাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘সবচেয়ে ভয়াবহ আগ্রাসন’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, শত্রুপক্ষ তাদের আক্রমণ করলেও তাদের মনোবল ভাঙা সম্ভব নয়। দেশটির সরকার অভিযোগ করেছে, তেল ও খনিজ সম্পদ দখলের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সামরিক অবকাঠামো ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে। মিরান্ডা, আরাগওয়া এবং লা গুয়াইরা রাজ্যেও এই হামলার প্রভাব পড়েছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, শনিবার ভোরে বড় পরিসরে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। যদিও মাদুরোকে ঠিক কীভাবে বা কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এর আগে মাদুরোকে গ্রেফতারে তথ্য দিতে ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তবে ভেনেজুয়েলা সরকার এখনো পর্যন্ত মাদুরোকে মার্কিন বাহিনী তুলে নিয়েছে—এমন কোনো তথ্য নিশ্চিত করেনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…