ভেনেজুয়েলায় মার্কিন হামলার দাবি ট্রাম্পের, সামরিক মোতায়েন
যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় বড় ধরনের হামলা চালিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো সারাদেশে সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন। শুক্রবার গভীর রাত থেকেই কারাকাসসহ দেশটির বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া গেছে।
প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো এক ভিডিও বার্তায় এই ঘটনাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে সবচেয়ে ন্যাক্কারজনক আগ্রাসন বলে অভিহিত করেছেন। তিনি জানান, প্রেসিডেন্ট মাদুরোর নির্দেশে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হচ্ছে। অন্যদিকে, ট্রাম্প তার দাবিতে বলেছেন, মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে ভেনেজুয়েলা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই অভিযানে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলো সহায়তা করেছে এবং শিগগিরই মার-এ-লাগোতে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

হামলার পর ভেনেজুয়েলাজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাজধানী কারাকাসের আকাশে ধোঁয়া দেখা গেছে এবং বিস্ফোরণের কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভেনেজুয়েলার সরকার যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে এবং একে সামরিক আগ্রাসন হিসেবে তীব্র নিন্দা জানিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ভেনেজুয়েলায় মার্কিন হামলার দাবি ট্রাম্পের, সামরিক মোতায়েন
যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় বড় ধরনের হামলা চালিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো সারাদেশে সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন। শুক্রবার গভীর রাত থেকেই কারাকাসসহ দেশটির বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া গেছে।
প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো এক ভিডিও বার্তায় এই ঘটনাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে সবচেয়ে ন্যাক্কারজনক আগ্রাসন বলে অভিহিত করেছেন। তিনি জানান, প্রেসিডেন্ট মাদুরোর নির্দেশে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হচ্ছে। অন্যদিকে, ট্রাম্প তার দাবিতে বলেছেন, মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে ভেনেজুয়েলা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই অভিযানে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলো সহায়তা করেছে এবং শিগগিরই মার-এ-লাগোতে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

হামলার পর ভেনেজুয়েলাজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাজধানী কারাকাসের আকাশে ধোঁয়া দেখা গেছে এবং বিস্ফোরণের কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভেনেজুয়েলার সরকার যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে এবং একে সামরিক আগ্রাসন হিসেবে তীব্র নিন্দা জানিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…