ট্রাম্পের শান্তির দাবির বিপরীতে ২০২৫-এ সাত দেশে বিমান হামলা
ডোনাল্ড ট্রাম্প নিজেকে শান্তির প্রেসিডেন্ট বলে দাবি করলেও ২০২৫ সালে তার প্রশাসনের সামরিক তৎপরতা ভিন্ন কথা বলছে। সংঘাত পর্যবেক্ষণ সংস্থা এসিএলইডির পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্র সারা বিশ্বে অন্তত সাতটি দেশে ৬২২টি বোমা হামলা চালিয়েছে। সম্প্রতি শুক্রবার রাত থেকে ভেনেজুয়েলার মাটিতেও সরাসরি হামলা শুরু করেছে দেশটি।
গত ২২ জুন ইরানের তিনটি প্রধান পারমাণবিক কেন্দ্র—নাতাঞ্জ, ইসফাহান ও ফোরদোতে আক্রমণ করে মার্কিন বাহিনী। ট্রাম্প দাবি করেছেন এতে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়েছে, যদিও ইরান কাতারে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। এর আগে মার্চ মাসে ইরাকের আল-আনবারে আইএস প্রধান আবদাল্লাহ আবু খাদিজাকে লক্ষ্য করে বিমান হামলা হয়। অন্যদিকে, মার্চ থেকে মে পর্যন্ত ইয়েমেনে হুথিদের ওপর ব্যাপক বিমান ও নৌ হামলায় প্রায় শতাধিক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

পালমিরায় মার্কিন সেনা নিহতের প্রতিশোধ হিসেবে গত ডিসেম্বরে সিরিয়ায় আইএসের ৭০টি ঘাঁটিতে আক্রমণ করে ওয়াশিংটন। একই সময়ে উত্তর-পশ্চিম নাইজেরিয়ায়ও জঙ্গিদের বিরুদ্ধে প্রথমবারের মতো সরাসরি অভিযান পরিচালনা করা হয়। ট্রাম্প এসব পদক্ষেপকে শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার নীতির অংশ হিসেবে দাবি করলেও, বিশ্বব্যাপী এসব হামলা উদ্বেগ বাড়িয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ট্রাম্পের শান্তির দাবির বিপরীতে ২০২৫-এ সাত দেশে বিমান হামলা
ডোনাল্ড ট্রাম্প নিজেকে শান্তির প্রেসিডেন্ট বলে দাবি করলেও ২০২৫ সালে তার প্রশাসনের সামরিক তৎপরতা ভিন্ন কথা বলছে। সংঘাত পর্যবেক্ষণ সংস্থা এসিএলইডির পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্র সারা বিশ্বে অন্তত সাতটি দেশে ৬২২টি বোমা হামলা চালিয়েছে। সম্প্রতি শুক্রবার রাত থেকে ভেনেজুয়েলার মাটিতেও সরাসরি হামলা শুরু করেছে দেশটি।
গত ২২ জুন ইরানের তিনটি প্রধান পারমাণবিক কেন্দ্র—নাতাঞ্জ, ইসফাহান ও ফোরদোতে আক্রমণ করে মার্কিন বাহিনী। ট্রাম্প দাবি করেছেন এতে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়েছে, যদিও ইরান কাতারে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। এর আগে মার্চ মাসে ইরাকের আল-আনবারে আইএস প্রধান আবদাল্লাহ আবু খাদিজাকে লক্ষ্য করে বিমান হামলা হয়। অন্যদিকে, মার্চ থেকে মে পর্যন্ত ইয়েমেনে হুথিদের ওপর ব্যাপক বিমান ও নৌ হামলায় প্রায় শতাধিক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

পালমিরায় মার্কিন সেনা নিহতের প্রতিশোধ হিসেবে গত ডিসেম্বরে সিরিয়ায় আইএসের ৭০টি ঘাঁটিতে আক্রমণ করে ওয়াশিংটন। একই সময়ে উত্তর-পশ্চিম নাইজেরিয়ায়ও জঙ্গিদের বিরুদ্ধে প্রথমবারের মতো সরাসরি অভিযান পরিচালনা করা হয়। ট্রাম্প এসব পদক্ষেপকে শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার নীতির অংশ হিসেবে দাবি করলেও, বিশ্বব্যাপী এসব হামলা উদ্বেগ বাড়িয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…