কারাকাসে রাতভর বিস্ফোরণ, সামরিক ঘাঁটিতে আগুন
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শুক্রবার গভীর রাত থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিমানের গুঞ্জন ও একাধিক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে শহর। রাজধানীর দক্ষিণে অবস্থিত ফরচুনা সামরিক ঘাঁটির বিভিন্ন স্থাপনায় আগুন লাগে এবং ওই এলাকা থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
ভেনেজুয়েলার প্রতিরক্ষা বাহিনীর এই প্রধান ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনায় এলাকাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এই ঘটনার কারণ এখনও নিশ্চিত করে বলা না গেলেও বিভিন্ন ধরণের জল্পনা-কল্পনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন যুক্তরাষ্ট্র সামরিক আগ্রাসন চালিয়েছে, আবার কেউ কেউ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হটাতে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিদ্রোহের কথাও ভাবছেন। তবে যুক্তরাষ্ট্রের পেন্টাগন এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা বাড়ার মধ্যেই এই ঘটনা ঘটল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই মাদুরো সরকারের বিরোধিতা করে আসছেন। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর তিনি দেশটির ওপর নিষেধাজ্ঞা আরও জোরদার করেছেন। গত ২৯ ডিসেম্বর তিনি মাদুরোকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানান। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার চারটি তেল ট্যাংকার জব্দ করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
কারাকাসে রাতভর বিস্ফোরণ, সামরিক ঘাঁটিতে আগুন
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শুক্রবার গভীর রাত থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিমানের গুঞ্জন ও একাধিক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে শহর। রাজধানীর দক্ষিণে অবস্থিত ফরচুনা সামরিক ঘাঁটির বিভিন্ন স্থাপনায় আগুন লাগে এবং ওই এলাকা থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
ভেনেজুয়েলার প্রতিরক্ষা বাহিনীর এই প্রধান ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনায় এলাকাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এই ঘটনার কারণ এখনও নিশ্চিত করে বলা না গেলেও বিভিন্ন ধরণের জল্পনা-কল্পনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন যুক্তরাষ্ট্র সামরিক আগ্রাসন চালিয়েছে, আবার কেউ কেউ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হটাতে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিদ্রোহের কথাও ভাবছেন। তবে যুক্তরাষ্ট্রের পেন্টাগন এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা বাড়ার মধ্যেই এই ঘটনা ঘটল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই মাদুরো সরকারের বিরোধিতা করে আসছেন। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর তিনি দেশটির ওপর নিষেধাজ্ঞা আরও জোরদার করেছেন। গত ২৯ ডিসেম্বর তিনি মাদুরোকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানান। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার চারটি তেল ট্যাংকার জব্দ করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…