মাদুরো-স্ত্রীকে আটকের দাবি ট্রাম্পের, ভেনেজুয়েলায় মার্কিন হামলা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশের বাইরে সরিয়ে নিয়েছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় এই অভিযান সফল হয়েছে।
শুক্রবার গভীর রাত থেকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এবং যুদ্ধবিমান ওড়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সামরিক ঘাঁটি লা কার্লোটা ও ফুয়ের্তে তিউনাসহ বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

এই ঘটনার বিস্তারিত জানাতে স্থানীয় সময় শনিবার সকাল ১১টায় ফ্লোরিডার মার-এ-লাগোতে সংবাদ সম্মেলন করবেন ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে, মাদুরো মার্কিন আগ্রাসনকে দেশের তেল ও খনিজ সম্পদ লুটের চেষ্টা বলে অভিহিত করেছিলেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মাদুরো-স্ত্রীকে আটকের দাবি ট্রাম্পের, ভেনেজুয়েলায় মার্কিন হামলা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশের বাইরে সরিয়ে নিয়েছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় এই অভিযান সফল হয়েছে।
শুক্রবার গভীর রাত থেকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এবং যুদ্ধবিমান ওড়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সামরিক ঘাঁটি লা কার্লোটা ও ফুয়ের্তে তিউনাসহ বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

এই ঘটনার বিস্তারিত জানাতে স্থানীয় সময় শনিবার সকাল ১১টায় ফ্লোরিডার মার-এ-লাগোতে সংবাদ সম্মেলন করবেন ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে, মাদুরো মার্কিন আগ্রাসনকে দেশের তেল ও খনিজ সম্পদ লুটের চেষ্টা বলে অভিহিত করেছিলেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…