ভেনেজুয়েলায় মার্কিন হামলা, কারাকাসে বিস্ফোরণ ও জরুরি অবস্থা
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, দেশটির অভ্যন্তরে সামরিক স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রতিবাদে দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সামরিক বিমানঘাঁটি লা কার্লোটা এবং প্রধান সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিউনায় এই হামলার আঘাত হানে। সামাজিক মাধ্যমে বিস্ফোরণের ভিডিও প্রকাশিত হয়েছে এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মাদুরো অভিযোগ করেছেন, ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখল করার পাশাপাশি রাজনৈতিক স্বাধীনতার ওপর আঘাত হানতেই ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে। অপরদিকে, ট্রাম্প প্রশাসন মাদুরোকে মাদক পাচারে জড়িত এবং অবৈধভাবে ক্ষমতায় থাকা শাসক বলে অভিযুক্ত করেছে।

ভেনেজুয়েলার সরকারি বিবৃতিতে এই হামলাকে ‘সাম্রাজ্যবাদী আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান জানানো হয়েছে। প্রেসিডেন্ট মাদুরো জাতীয় ভূখণ্ডে বহিঃসংকট ঘোষণা করে ডিক্রি স্বাক্ষর করেছেন এবং জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। তিনি দেশের সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে একত্রিত হয়ে এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ভেনেজুয়েলায় মার্কিন হামলা, কারাকাসে বিস্ফোরণ ও জরুরি অবস্থা
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, দেশটির অভ্যন্তরে সামরিক স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রতিবাদে দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সামরিক বিমানঘাঁটি লা কার্লোটা এবং প্রধান সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিউনায় এই হামলার আঘাত হানে। সামাজিক মাধ্যমে বিস্ফোরণের ভিডিও প্রকাশিত হয়েছে এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মাদুরো অভিযোগ করেছেন, ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখল করার পাশাপাশি রাজনৈতিক স্বাধীনতার ওপর আঘাত হানতেই ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে। অপরদিকে, ট্রাম্প প্রশাসন মাদুরোকে মাদক পাচারে জড়িত এবং অবৈধভাবে ক্ষমতায় থাকা শাসক বলে অভিযুক্ত করেছে।

ভেনেজুয়েলার সরকারি বিবৃতিতে এই হামলাকে ‘সাম্রাজ্যবাদী আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান জানানো হয়েছে। প্রেসিডেন্ট মাদুরো জাতীয় ভূখণ্ডে বহিঃসংকট ঘোষণা করে ডিক্রি স্বাক্ষর করেছেন এবং জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। তিনি দেশের সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে একত্রিত হয়ে এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…