কারাকাসে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রের হামলার সন্দেহ

প্রাইম বার্তা অনলাইন
০৩ জানুয়ারি ২০২৬ ৩:৪৯ পিএম
কারাকাসে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রের হামলার সন্দেহ

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের দক্ষিণে অবস্থিত সেনাবাহিনীর প্রধান ঘাঁটি ফরচুনায় শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সাথে সাথে বোমারু বিমানের উড়ার শব্দও শোনা যায়। এতে ঘাঁটির বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়।

ঘটনার পর থেকে ফরচুনা ও এর আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই সিরিজ বিস্ফোরণের পেছনের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের মধ্যে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র হয়তো সামরিক অভিযান শুরু করেছে অথবা সরকারবিরোধী সামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে হটাতে অভ্যন্তরীণ নাশকতা চালাচ্ছেন। এ বিষয়ে যোগাযোগ করা হলেও পেন্টাগনের কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। গত ২৯ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করার পরামর্শ দিয়েছিলেন। ২০১৭ সাল থেকে মাদুরোকে রাজনৈতিক শত্রু হিসেবে গণ্য করছেন ট্রাম্প। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে আসার পর তিনি ভেনেজুয়েলার তেল ট্যাংকারগুলোর ওপর নিষেধাজ্ঞা আরো কঠোর করেছেন। গত ডিসেম্বরে মার্কিন কর্তৃপক্ষ ভেনেজুয়েলার চারটি তেল ট্যাংকার জব্দ করেছে এবং সতর্ক করেছে যে নিষেধাজ্ঞাভুক্ত কোনো জাহাজকেই ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...