ইউক্রেনের প্রতিরক্ষা দপ্তরে রদবদল, নতুন মন্ত্রী হচ্ছেন ফেদোরভ
চলমান যুদ্ধপরিস্থিতির মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থায় বড়সড় রদবদল আনার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত শুক্রবার দৈনিক ভাষণে তিনি জানান, বর্তমান ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী ৩৪ বছর বয়সী মিখাইলো ফেদোরভকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। জেলেনস্কি বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি এবং ফেদোরভকে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দিতে চান।
শুধুমাত্র প্রতিরক্ষামন্ত্রী নয়, প্রেসিডেন্ট অফিসের নতুন চিফ অব স্টাফ হিসেবেও কিরিলো বুদানভের নাম ঘোষণা করেছেন জেলেনস্কি। এর আগে বুদানভ ইউক্রেনের সামরিক গোয়েন্দা বাহিনীর (জিইউআর) প্রধানের দায়িত্ব পালন করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট জানিয়েছেন, নিরাপত্তা নীতি এবং প্রতিরক্ষা বাহিনীর উন্নয়নে এখন সবচেয়ে বেশি মনোযোগ দরকার। তিনি বলেন, এসব ক্ষেত্রে কিরিলো বুদানভের বিশেষ অভিজ্ঞতা ও সক্ষমতা রয়েছে।

রাষ্ট্রীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতের কার্যক্রম আরও গতিশীল করতেই এই সাংগঠনিক পরিবর্তন আনা হচ্ছে। জেলেনস্কি জানান, সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কূটনৈতিক আলোচনার পথও এগিয়ে নিতে হবে। এই দুই বিষয়ের সার্বিক দায়িত্ব পালন করবে প্রেসিডেন্টের দপ্তর এবং তারা রাষ্ট্রের লক্ষ্য অর্জনে কাজ করে যাবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইউক্রেনের প্রতিরক্ষা দপ্তরে রদবদল, নতুন মন্ত্রী হচ্ছেন ফেদোরভ
চলমান যুদ্ধপরিস্থিতির মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থায় বড়সড় রদবদল আনার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত শুক্রবার দৈনিক ভাষণে তিনি জানান, বর্তমান ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী ৩৪ বছর বয়সী মিখাইলো ফেদোরভকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। জেলেনস্কি বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি এবং ফেদোরভকে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দিতে চান।
শুধুমাত্র প্রতিরক্ষামন্ত্রী নয়, প্রেসিডেন্ট অফিসের নতুন চিফ অব স্টাফ হিসেবেও কিরিলো বুদানভের নাম ঘোষণা করেছেন জেলেনস্কি। এর আগে বুদানভ ইউক্রেনের সামরিক গোয়েন্দা বাহিনীর (জিইউআর) প্রধানের দায়িত্ব পালন করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট জানিয়েছেন, নিরাপত্তা নীতি এবং প্রতিরক্ষা বাহিনীর উন্নয়নে এখন সবচেয়ে বেশি মনোযোগ দরকার। তিনি বলেন, এসব ক্ষেত্রে কিরিলো বুদানভের বিশেষ অভিজ্ঞতা ও সক্ষমতা রয়েছে।

রাষ্ট্রীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতের কার্যক্রম আরও গতিশীল করতেই এই সাংগঠনিক পরিবর্তন আনা হচ্ছে। জেলেনস্কি জানান, সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কূটনৈতিক আলোচনার পথও এগিয়ে নিতে হবে। এই দুই বিষয়ের সার্বিক দায়িত্ব পালন করবে প্রেসিডেন্টের দপ্তর এবং তারা রাষ্ট্রের লক্ষ্য অর্জনে কাজ করে যাবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…