কারাকাসে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, আমেরিকার ভূমিকা নিয়ে সন্দেহ
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত যুদ্ধবিমানের ডানা ঝাপটার শব্দ ও ধারাবাহিক বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা গভীর রাতে ভীতিকর এই পরিস্থিতির সম্মুখীন হন, যা দেশটির বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
রাজধানীর দক্ষিণে অবস্থিত সেনাবাহিনীর প্রধান ঘাঁটি ফরচুনা এবং এর আশপাশের এলাকা থেকেই বিস্ফোরণের অধিকাংশ শব্দ এসেছে বলে জানা গেছে। এই ঘটনার পর ঘাঁটির বেশ কিছু স্থাপনায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। বিস্ফোরণের পর থেকে ফরচুনা ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে।

বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট না হলেও বিভিন্ন মহলে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। একটি পক্ষ মার্কিন সামরিক হামলার সম্ভাবনার কথা ভাবছে, অন্যদিকে অনেকে মনে করছেন সেনাবাহিনীর অভ্যন্তরেই সরকারবিরোধী গোষ্ঠী মাদুরো সরকারকে উৎখাতের চক্রান্ত করছে। এ বিষয়ে পেন্টাগন কোনো মন্তব্য করতে রাজি হয়নি। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই মাদুরোকে ক্ষমতা ছাড়ার জন্য চাপ প্রয়োগ করে আসছেন। সম্প্রতি তিনি ভেনেজুয়েলার ওপর কঠোর অবরোধ আরোপ করেছেন এবং গত ডিসেম্বরে চারটি তেল ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
কারাকাসে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, আমেরিকার ভূমিকা নিয়ে সন্দেহ
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত যুদ্ধবিমানের ডানা ঝাপটার শব্দ ও ধারাবাহিক বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা গভীর রাতে ভীতিকর এই পরিস্থিতির সম্মুখীন হন, যা দেশটির বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
রাজধানীর দক্ষিণে অবস্থিত সেনাবাহিনীর প্রধান ঘাঁটি ফরচুনা এবং এর আশপাশের এলাকা থেকেই বিস্ফোরণের অধিকাংশ শব্দ এসেছে বলে জানা গেছে। এই ঘটনার পর ঘাঁটির বেশ কিছু স্থাপনায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। বিস্ফোরণের পর থেকে ফরচুনা ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে।

বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট না হলেও বিভিন্ন মহলে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। একটি পক্ষ মার্কিন সামরিক হামলার সম্ভাবনার কথা ভাবছে, অন্যদিকে অনেকে মনে করছেন সেনাবাহিনীর অভ্যন্তরেই সরকারবিরোধী গোষ্ঠী মাদুরো সরকারকে উৎখাতের চক্রান্ত করছে। এ বিষয়ে পেন্টাগন কোনো মন্তব্য করতে রাজি হয়নি। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই মাদুরোকে ক্ষমতা ছাড়ার জন্য চাপ প্রয়োগ করে আসছেন। সম্প্রতি তিনি ভেনেজুয়েলার ওপর কঠোর অবরোধ আরোপ করেছেন এবং গত ডিসেম্বরে চারটি তেল ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…