বিজ্ঞাপন

দশকের দমনপীড়ন শেষ করতে ট্রাম্পকে ধন্যবাদ রেজা পাহলভির

প্রাইম বার্তা অনলাইন
০৩ জানুয়ারি ২০২৬ ২:৫৫ পিএম
দশকের দমনপীড়ন শেষ করতে ট্রাম্পকে ধন্যবাদ রেজা পাহলভির

দীর্ঘদিনের দমন-পীড়নের অবসান ঘটিয়ে ইরানে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক যুবরাজ রেজা পাহলভি। এ সময় তিনি বিক্ষোভরত ইরানি জনগণের প্রতি সমর্থন জানানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় পাহলভি বলেন, ট্রাম্পের সুরেষ নেতৃত্ব ইরানের নেতৃত্বের বিরুদ্ধে লড়াইরত মানুষদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। ইসলামি প্রজাতন্ত্রের নেতাদের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্টের সতর্কবার্তা তাদের আরও শক্তি জুগিয়েছে। ৪৬ বছরের বিশৃঙ্খলা ও সন্ত্রাসের শাসনের অবসান ঘটাতে জনগণ যখন জীবন বাজি রাখছে, তখন তাদের পাশে দাঁড়ানোর জন্য তিনি ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

এর আগে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালালে তেহরানের বিরুদ্ধে জবাবে কার্যকর পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে ইরানের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়লে নিজের সোশ্যাল মিডিয়ায় এই সতর্কতা দেন তিনি।

মধ্যপ্রাচ্যে আবারও শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে ওয়াশিংটনের সাথে তেহরানের পুরনো সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ওপর জোর দেন পাহলভি। তিনি জানান, ইরানের স্থিতিশীল রূপান্তরের জন্য তার একটি পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়নে জনগণের সমর্থন রয়েছে। বিশ্বের মুক্ত দেশগুলোর সহযোগিতায় তিনি স্থায়ী শান্তির উত্তরাধিকার রেখে যেতে চান।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...