কারাকাসের সামরিক ঘাঁটিতে সিরিজ বিস্ফোরণ, আতঙ্কে নগরবাসী

প্রাইম বার্তা অনলাইন
০৩ জানুয়ারি ২০২৬ ২:৪৭ পিএম
কারাকাসের সামরিক ঘাঁটিতে সিরিজ বিস্ফোরণ, আতঙ্কে নগরবাসী

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত একের পর এক ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে শহর। বোমারু বিমানের উড়ার তীব্র আওয়াজ এবং বিকট বিস্ফোরণের পর রাজধানীর দক্ষিণে অবস্থিত প্রধান সামরিক ঘাঁটি ফরচুনায় আগুন ধরে যায়। ঘটনাস্থল থেকে বের হতে থাকা কালো ধোঁয়ার কুণ্ডলী আতঙ্ক ছড়িয়ে দেয় এবং বিস্ফোরণের পর থেকে ওই এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

ফরচুনা ভেনেজুয়েলার প্রতিরক্ষা বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি হওয়ায় এই ঘটনায় নানা ধরনের জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত না হলেও স্থানীয়দের মধ্যে অনেকে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আশঙ্কা করছেন। অন্যদিকে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিদ্রোহের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে। এ বিষয়ে যোগাযোগ করা হলেও মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এই ঘটনার পটভূমিতে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের কড়া অবস্থান। ২০১৭ সাল থেকেই মাদুরো সরকারকে উৎখাতের পক্ষে জোরালো ভূমিকা পালন করে আসছেন তিনি। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পরও তিনি ভেনেজুয়েলার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও জোরদার করেছেন। গত ২৯ ডিসেম্বর ট্রাম্প মাদুরোকে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন এবং ডিসেম্বর মাসেই তেল রপ্তানির চারটি ট্যাংকার জাহাজ জব্দ করে নতুন করে চাপ সৃষ্টি করেছে ওয়াশিংটন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...