কারাকাসে বিস্ফোরণ: সামরিক ঘাঁটিতে আগুন, ট্রাম্পের হুঁশিয়ারি
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত যুদ্ধবিমানের গর্জন ও একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে। রাজধানীর দক্ষিণে অবস্থিত ফোর্টুনা সামরিক ঘাঁটি থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে এবং সেখানকার বিভিন্ন স্থাপনায় আগুন লাগে। ঘটনার পর থেকে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
এই সিরিজ বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট না হলেও বিভিন্ন মহলে নানা জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার কথা ভাবছেন, আবার কারও মতে মাদুরো সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীর অভ্যন্তরেই নাশকতা চলছে। এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কঠোর অবস্থান নতুন করে আলোচনা তৈরি করেছে। গত ২৯ ডিসেম্বর তিনি নিকোলাস মাদুরোকে স্বেচ্ছায় ক্ষমতা ছাড়তে বলেছিলেন। ২০১৭ সাল থেকে মাদুরোকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখছেন ট্রাম্প। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তিনি ভেনেজুয়েলার তেল ট্যাংকারগুলোর ওপর নিষেধাজ্ঞা আরো কঠোর করেছেন এবং গত ডিসেম্বরে চারটি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
কারাকাসে বিস্ফোরণ: সামরিক ঘাঁটিতে আগুন, ট্রাম্পের হুঁশিয়ারি
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত যুদ্ধবিমানের গর্জন ও একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে। রাজধানীর দক্ষিণে অবস্থিত ফোর্টুনা সামরিক ঘাঁটি থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে এবং সেখানকার বিভিন্ন স্থাপনায় আগুন লাগে। ঘটনার পর থেকে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
এই সিরিজ বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট না হলেও বিভিন্ন মহলে নানা জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার কথা ভাবছেন, আবার কারও মতে মাদুরো সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীর অভ্যন্তরেই নাশকতা চলছে। এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কঠোর অবস্থান নতুন করে আলোচনা তৈরি করেছে। গত ২৯ ডিসেম্বর তিনি নিকোলাস মাদুরোকে স্বেচ্ছায় ক্ষমতা ছাড়তে বলেছিলেন। ২০১৭ সাল থেকে মাদুরোকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখছেন ট্রাম্প। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তিনি ভেনেজুয়েলার তেল ট্যাংকারগুলোর ওপর নিষেধাজ্ঞা আরো কঠোর করেছেন এবং গত ডিসেম্বরে চারটি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…