নেপালে বিমান ছিটকে নদীর ধারে, অল্পের জন্য বেঁচে গেল ৫৫ জন
নেপালের ভদ্রপুর বিমানবন্দরে ভয়াবহ এক দুর্ঘটনার কবল থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে বুদ্ধ এয়ারের একটি বিমান। শনিবার অবতরণের সময় ওড়ার বিমানটি রানওয়ে থেকে ছিটকে প্রায় ২০০ মিটার দূরে একটি নদীর তীরে গিয়ে থামে। এতে ৫১ জন যাত্রী ও চারজন ক্রুসহ বিমানে থাকা মোট ৫৫ আরোহীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
কাঠমান্ডু থেকে ভদ্রপুরগামী ওই বিমানটি অবতরণের মুহূর্তে আচমকা প্রবল ঝাঁকুনি অনুভব করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনার খবর পেয়ে কাঠমান্ডু থেকে উদ্ধারকারী দল ও বিশেষজ্ঞদের ঘটনাস্থলে পাঠানো হয়। বিমানটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও যাত্রী ও কর্মীদের সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে বিমান সংস্থা। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে, যেখানে ঘন কুয়াশা একটি কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

বিমান চলাচলে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত নেপালে এমন দুর্ঘটনা নতুন নয়। এর আগে ২০২৪ সালের জুলাইয়ে শৌর্য এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় ১৮ জন এবং ২০২৩ সালে পোখরায় ইয়েতি এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে ৭২ জনের মৃত্যু হয়েছিল। তবে এবার বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
নেপালে বিমান ছিটকে নদীর ধারে, অল্পের জন্য বেঁচে গেল ৫৫ জন
নেপালের ভদ্রপুর বিমানবন্দরে ভয়াবহ এক দুর্ঘটনার কবল থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে বুদ্ধ এয়ারের একটি বিমান। শনিবার অবতরণের সময় ওড়ার বিমানটি রানওয়ে থেকে ছিটকে প্রায় ২০০ মিটার দূরে একটি নদীর তীরে গিয়ে থামে। এতে ৫১ জন যাত্রী ও চারজন ক্রুসহ বিমানে থাকা মোট ৫৫ আরোহীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
কাঠমান্ডু থেকে ভদ্রপুরগামী ওই বিমানটি অবতরণের মুহূর্তে আচমকা প্রবল ঝাঁকুনি অনুভব করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনার খবর পেয়ে কাঠমান্ডু থেকে উদ্ধারকারী দল ও বিশেষজ্ঞদের ঘটনাস্থলে পাঠানো হয়। বিমানটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও যাত্রী ও কর্মীদের সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে বিমান সংস্থা। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে, যেখানে ঘন কুয়াশা একটি কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

বিমান চলাচলে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত নেপালে এমন দুর্ঘটনা নতুন নয়। এর আগে ২০২৪ সালের জুলাইয়ে শৌর্য এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় ১৮ জন এবং ২০২৩ সালে পোখরায় ইয়েতি এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে ৭২ জনের মৃত্যু হয়েছিল। তবে এবার বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…