মিয়ানমারে নির্বাচনে এগিয়ে জান্তা সমর্থিত দল, সমালোচনার মুখে
২০২১ সালের অভ্যুত্থানের পর মিয়ানমারে প্রথমবারের মতো অনুষ্ঠিত বিতর্কিত সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফলে সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছে। গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমনের পর এই নির্বাচন আয়োজন করা হয়েছে, যার প্রথম দফার আংশিক ফলাফলে জান্তা-সমর্থিত দলটি প্রত্যাশা অনুযায়ী জয়লাভ করেছে।
ইউনিয়ন নির্বাচন কমিশন (ইউইসি) ৫৬টি আসনের ফলাফল প্রকাশ করেছে, যেখানে সেনা সমর্থিত দল ছাড়াও ‘হোয়াইট টাইগার’ নামে পরিচিত দ্য শান ন্যাশনালিটিস ডেমোক্র্যাটিক পার্টি এবং মন ইউনিটি পার্টি একটি করে আসন পেয়েছে। জান্তা প্রশাসন দাবি করেছে যে প্রথম ধাপে যোগ্য ভোটারদের ৫২ শতাংশ ভোট প্রদান করেছেন, যা গত ২০১৫ ও ২০২০ সালের প্রায় ৭০ শতাংশ ভোটার উপস্থিতির তুলনায় কম।

তবে চূড়ান্ত ফলাফল ঘোষণার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। জান্তাবিরোধী রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখায় জাতিসংঘ, ইউরোপীয় দেশগুলো এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন এই নির্বাচন নিয়ে তীব্র সমালোচনা করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মিয়ানমারে নির্বাচনে এগিয়ে জান্তা সমর্থিত দল, সমালোচনার মুখে
২০২১ সালের অভ্যুত্থানের পর মিয়ানমারে প্রথমবারের মতো অনুষ্ঠিত বিতর্কিত সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফলে সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছে। গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমনের পর এই নির্বাচন আয়োজন করা হয়েছে, যার প্রথম দফার আংশিক ফলাফলে জান্তা-সমর্থিত দলটি প্রত্যাশা অনুযায়ী জয়লাভ করেছে।
ইউনিয়ন নির্বাচন কমিশন (ইউইসি) ৫৬টি আসনের ফলাফল প্রকাশ করেছে, যেখানে সেনা সমর্থিত দল ছাড়াও ‘হোয়াইট টাইগার’ নামে পরিচিত দ্য শান ন্যাশনালিটিস ডেমোক্র্যাটিক পার্টি এবং মন ইউনিটি পার্টি একটি করে আসন পেয়েছে। জান্তা প্রশাসন দাবি করেছে যে প্রথম ধাপে যোগ্য ভোটারদের ৫২ শতাংশ ভোট প্রদান করেছেন, যা গত ২০১৫ ও ২০২০ সালের প্রায় ৭০ শতাংশ ভোটার উপস্থিতির তুলনায় কম।

তবে চূড়ান্ত ফলাফল ঘোষণার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। জান্তাবিরোধী রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখায় জাতিসংঘ, ইউরোপীয় দেশগুলো এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন এই নির্বাচন নিয়ে তীব্র সমালোচনা করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…