কারাকাসে রাতভর বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রের স্থলযুদ্ধের আশঙ্কা
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার গভীর রাতে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় রাত ২টা ১৫ মিনিট পর্যন্ত এই শব্দ অব্যাহত ছিল, যদিও বিস্ফোরণগুলোর সঠিক উৎস বা অবস্থান তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
এমন সময় এই বিস্ফোরণের খবর পাওয়া গেল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যারিবীয় অঞ্চলে নৌবহর পাঠিয়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য স্থলহামলার ইঙ্গিত দিয়েছেন। এর আগে সোমবার ট্রাম্প দাবি করেন যে, তার দেশ ভেনেজুয়েলার একটি কথিত মাদকবাহী ডক ইয়ার্ড আক্রমণ করে ধ্বংস করেছে, যাকে ওয়াশিংটনের প্রথম স্থলভিত্তিক অভিযান বলে মনে করা হচ্ছে। তবে এটি সামরিক বাহিনীর পদক্ষেপ নাকি সিআইএ-এর অপারেশন ছিল, তা নিয়ে কোনো স্পষ্টতা পাওয়া যায়নি।

এদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সোমবারের ওই হামলার বিষয়ে নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করেননি। তবে বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক চাপের পরিপ্রেক্ষিতেও তিনি ওয়াশিংটনের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনায় বসতে আগ্রহী।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
কারাকাসে রাতভর বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রের স্থলযুদ্ধের আশঙ্কা
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার গভীর রাতে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় রাত ২টা ১৫ মিনিট পর্যন্ত এই শব্দ অব্যাহত ছিল, যদিও বিস্ফোরণগুলোর সঠিক উৎস বা অবস্থান তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
এমন সময় এই বিস্ফোরণের খবর পাওয়া গেল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যারিবীয় অঞ্চলে নৌবহর পাঠিয়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য স্থলহামলার ইঙ্গিত দিয়েছেন। এর আগে সোমবার ট্রাম্প দাবি করেন যে, তার দেশ ভেনেজুয়েলার একটি কথিত মাদকবাহী ডক ইয়ার্ড আক্রমণ করে ধ্বংস করেছে, যাকে ওয়াশিংটনের প্রথম স্থলভিত্তিক অভিযান বলে মনে করা হচ্ছে। তবে এটি সামরিক বাহিনীর পদক্ষেপ নাকি সিআইএ-এর অপারেশন ছিল, তা নিয়ে কোনো স্পষ্টতা পাওয়া যায়নি।

এদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সোমবারের ওই হামলার বিষয়ে নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করেননি। তবে বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক চাপের পরিপ্রেক্ষিতেও তিনি ওয়াশিংটনের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনায় বসতে আগ্রহী।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…