কারাকাসে রাতভর বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কা
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে গভীর রাতে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত থেকে শুরু হওয়া এই বিস্ফোরণের শব্দ ভোর ২টা ১৫ মিনিট পর্যন্ত অব্যাহত ছিল। তবে কারাকাসের কোন স্থানে এই বিস্ফোরণগুলো সংঘটিত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
এই ঘটনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ নজরে আসছে। ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন নৌবহর মোতায়েনের পাশাপাশি ট্রাম্প ভেনেজুয়েলার বিরুদ্ধে স্থলভিত্তিক হামলার সম্ভাবনাও উড়িয়ে দেননি। এর আগে সোমবার তিনি দাবি করেন, মাদক পাচারে জড়িত একটি ডকিং এলাকা ধ্বংস করতে যুক্তরাষ্ট্র উপকূলীয় এলাকায় হামলা চালিয়েছে। এটি সামরিক বাহিনী নাকি সিআইএর অভিযান ছিল, তা স্পষ্ট করেননি তিনি। ধারণা করা হচ্ছে, এটিই হতে পারে ভেনেজুয়েলার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের প্রথম স্থলহামলা।

সোমবারের ওই হামলার বিষয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কোনো মন্তব্য করেননি। তবে বৃহস্পতিবার তিনি জানান, যুক্তরাষ্ট্রের চলমান সামরিক চাপ সত্ত্বেও ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তিনি আগ্রহী।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
কারাকাসে রাতভর বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কা
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে গভীর রাতে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত থেকে শুরু হওয়া এই বিস্ফোরণের শব্দ ভোর ২টা ১৫ মিনিট পর্যন্ত অব্যাহত ছিল। তবে কারাকাসের কোন স্থানে এই বিস্ফোরণগুলো সংঘটিত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
এই ঘটনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ নজরে আসছে। ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন নৌবহর মোতায়েনের পাশাপাশি ট্রাম্প ভেনেজুয়েলার বিরুদ্ধে স্থলভিত্তিক হামলার সম্ভাবনাও উড়িয়ে দেননি। এর আগে সোমবার তিনি দাবি করেন, মাদক পাচারে জড়িত একটি ডকিং এলাকা ধ্বংস করতে যুক্তরাষ্ট্র উপকূলীয় এলাকায় হামলা চালিয়েছে। এটি সামরিক বাহিনী নাকি সিআইএর অভিযান ছিল, তা স্পষ্ট করেননি তিনি। ধারণা করা হচ্ছে, এটিই হতে পারে ভেনেজুয়েলার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের প্রথম স্থলহামলা।

সোমবারের ওই হামলার বিষয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কোনো মন্তব্য করেননি। তবে বৃহস্পতিবার তিনি জানান, যুক্তরাষ্ট্রের চলমান সামরিক চাপ সত্ত্বেও ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তিনি আগ্রহী।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…