কারাকাসে বিস্ফোরণ: যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আশঙ্কা

প্রাইম বার্তা অনলাইন
০৩ জানুয়ারি ২০২৬ ১:১২ পিএম
কারাকাসে বিস্ফোরণ: যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আশঙ্কা

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার গভীর রাতে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ৩ জানুয়ারি স্থানীয় সময় গভীর রাত থেকে শুরু হওয়া এই বিস্ফোরণের ধ্বনি ভোর ২টা ১৫ মিনিট পর্যন্ত স্পষ্ট শোনা গেলেও ঘটনাস্থল সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এই ঘটনা এমন সময় ঘটল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যারিবিয়ান সাগরে নৌবহর পাঠিয়েছেন এবং ভেনেজুয়েলার বিরুদ্ধে স্থলভিত্তিক হামলার সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ওয়াশিংটন দেশটির উপকূলীয় অঞ্চলে মাদক পাচারে জড়িত একটি ডকিং স্থাপনায় আঘাত হেনেছে, যা ভেনেজুয়েলার মাটিতে যুক্তরাষ্ট্রের প্রথম স্থলভিত্তিক অভিযান হিসেবে গণ্য হতে পারে। তবে এটি সামরিক বাহিনীর নাকি সিআইএ পরিচালিত ছিল, সে ব্যাপারে তিনি স্পষ্ট কিছু বলেননি।

অপরদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সোমবারের ওই হামলার বিষয়ে সরাসরি স্বীকার বা অস্বীকার করেননি। তবে গত বৃহস্পতিবার তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক চাপ সত্ত্বেও তিনি ওয়াশিংটনের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...