স্বাস্থ্য পরামর্শে গুগল এআইয়ের বিপজ্জনক ভুল, বাড়ছে আশঙ্কা

প্রাইম বার্তা অনলাইন
০৩ জানুয়ারি ২০২৬ ১১:৫৪ এএম
স্বাস্থ্য পরামর্শে গুগল এআইয়ের বিপজ্জনক ভুল, বাড়ছে আশঙ্কা

ব্যবহারকারীদের সুবিধার জন্য তৈরি গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ওভারভিউ এখন মানুষের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক এক অনুসন্ধানে দেখা গেছে, সার্চ রেজাল্টের শীর্ষে থাকা এই স্বয়ংক্রিয় সারসংক্ষেপগুলোতে প্রায়শই স্বাস্থ্য বিষয়ক ভ্রান্ত এবং বিপজ্জনক তথ্য প্রদান করা হচ্ছে, যা সাধারণ মানুষের শারীরিক ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

গুগল দাবি করলেও বাস্তবতা ভিন্ন। বিশেষজ্ঞরা এমন একটি ঘটনা তুলে ধরেছেন যেখানে অগ্নাশয়ের ক্যানসারে আক্রান্ত রোগীদের উচ্চ চর্বিযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে এই এআই। চিকিৎসকদের মতে, এটি সম্পূর্ণ ভুল এবং এতে রোগীর মৃত্যুঝুঁকি বৃদ্ধি পেতে পারে। এছাড়াও লিভার ফাংশন টেস্ট এবং নারীদের ক্যানসার স্ক্রিনিং নিয়েও এতে প্রদান করা তথ্য ভুল ও বিভ্রান্তিকর বলে প্রমাণিত হয়েছে।

এআই নির্ভর তথ্যের ওপর মানুষের অতিরিক্ত নির্ভরতা এবং বিভিন্ন চ্যাটবটের ভুল তথ্য প্রদানের ঘটনায় উদ্বেগ ক্রমেই বাড়ছে। গত নভেম্বরে একটি গবেষণায় আর্থিক খাতে এআই-এর ব্যর্থতা ধরা পড়েছিল। দাতব্য সংস্থা মেরি কিউরির ডিজিটাল পরিচালক স্টেফানি পার্কার মনে করেন, মানুষ যখন মানসিক দুশ্চিন্তায় ভুগে ইন্টারনেটের সাহায্য নেয়, তখন এমন প্রেক্ষাপটহীন ভুল তথ্য তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...