সুইজারল্যান্ডে বারে আগুনে নিহত ৪০, সন্তান হারানোর বেদনায় স্বজনরা

প্রাইম বার্তা অনলাইন
০৩ জানুয়ারি ২০২৬ ১১:৪৩ এএম
সুইজারল্যান্ডে বারে আগুনে নিহত ৪০, সন্তান হারানোর বেদনায় স্বজনরা

সুইজারল্যান্ডের জনপ্রিয় স্কি রিসোর্ট ক্রাঁ-মন্টানায় একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন। এই হৃদয়বিদারক ঘটনায় আহত হয়েছেন আরও ১১৯ জন। দুর্ঘটনার পর থেকে নিখোঁজ স্বজনদের খোঁজে মরিয়া হয়ে দিন কাটাচ্ছেন তাদের পরিবারের সদস্যরা। প্রিয়জনদের সন্ধানে সামাজিক যোগাযোগমাধ্যমে আকুতি জানিয়েছেন অনেকে।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে ভ্যালাইসের অ্যাটর্নি জেনারেল বিয়াত্রিস পিলো জানান, তদন্তকারীরা বারে ব্যবহৃত সরঞ্জাম, অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা, ধারণক্ষমতা এবং ঘটনার সময় সেখানে উপস্থিত মানুষের সংখ্যা পর্যালোচনা করছেন। সুইস কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের লাশ শনাক্ত করতে কয়েক দিন থেকে শুরু করে কয়েক সপ্তাহও লেগে যেতে পারে। এখন পর্যন্ত আহতদের মধ্যে ১১৩ জনের পরিচয় নিশ্চিত করা গেলেও বাকি ছয়জনকে শনাক্ত করার চেষ্টা চলছে।

নিখোঁজ ১৬ বছর বয়সী কিশোর আর্থার ব্রডার্ডের মা লায়েটিসিয়া জানিয়েছেন, তার ছেলের কোনো সন্ধান মেলেনি। তিনি বলেন, আর্থার নিখোঁজ হওয়ার ৩০ ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এখনো তার হদিস পাওয়া যায়নি; তিনি ছেলের খোঁজ চান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...