ইউক্রেনের সামান্য ভূখণ্ডের বিনিময়ে ৪ লাখ সেনা হারাল রাশিয়া
দীর্ঘদিনের যুদ্ধে প্রচুর রক্তের বিনিময়ে ইউক্রেনের একেবারেই সামান্য অংশ দখল করতে পেরেছে রাশিয়া। দেশটির মোট আয়তনের মাত্র ০ দশমিক ৮ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণে আনতে গিয়ে প্রায় ৪ লাখ ২০ হাজার সেনা হারিয়েছে মস্কো। যুদ্ধের এই ধারাবাহিকতায় দুই পক্ষেরই লাভের চেয়ে ক্ষয়ক্ষতিই বেশি হয়েছে।
গত ২৭ ও ২৯ ডিসেম্বর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। সেখানে রুশ সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ দাবি করেন যে, ২০২৫ সালে তারা ইউক্রেনের প্রায় ছয় হাজার ৬৪০ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে। তবে আইএসডব্লিউ ও ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কির হিসাব অনুযায়ী রাশিয়ার দখলে আসা এলাকা তার চেয়ে অনেক কম। ইউক্রেনীয় জেনারেল স্টাফের তথ্যমতে, যুদ্ধ শুরুর পর থেকে মোট প্রায় ১২ লাখ রুশ সেনা নিহত বা আহত হয়েছে। এছাড়া তারা হারিয়েছে ১১ হাজার ৫০০ ট্যাংক, ২৪ হাজার আর্মার্ড যান, ৩৭ হাজারের বেশি আর্টিলারি এবং প্রায় ৭৮১টি বিমান।

রাশিয়া বারবার সাফল্যের দাবি করলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই তারা পিছিয়ে পড়ছে। পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পোক্রোভস্ক ও মিরনোহরাদ শহর দখলে ব্যর্থ হয়েছে তারা। কুপিয়ানস্ক শহর থেকেও ধীরে ধীরে বিতাড়িত হচ্ছে রুশ বাহিনী। তবে শেষ সপ্তাহে ইউক্রেনের বিভিন্ন শহরে হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো, যার অধিকাংশই ঠেকিয়ে দিয়েছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইউক্রেনের সামান্য ভূখণ্ডের বিনিময়ে ৪ লাখ সেনা হারাল রাশিয়া
দীর্ঘদিনের যুদ্ধে প্রচুর রক্তের বিনিময়ে ইউক্রেনের একেবারেই সামান্য অংশ দখল করতে পেরেছে রাশিয়া। দেশটির মোট আয়তনের মাত্র ০ দশমিক ৮ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণে আনতে গিয়ে প্রায় ৪ লাখ ২০ হাজার সেনা হারিয়েছে মস্কো। যুদ্ধের এই ধারাবাহিকতায় দুই পক্ষেরই লাভের চেয়ে ক্ষয়ক্ষতিই বেশি হয়েছে।
গত ২৭ ও ২৯ ডিসেম্বর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। সেখানে রুশ সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ দাবি করেন যে, ২০২৫ সালে তারা ইউক্রেনের প্রায় ছয় হাজার ৬৪০ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে। তবে আইএসডব্লিউ ও ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কির হিসাব অনুযায়ী রাশিয়ার দখলে আসা এলাকা তার চেয়ে অনেক কম। ইউক্রেনীয় জেনারেল স্টাফের তথ্যমতে, যুদ্ধ শুরুর পর থেকে মোট প্রায় ১২ লাখ রুশ সেনা নিহত বা আহত হয়েছে। এছাড়া তারা হারিয়েছে ১১ হাজার ৫০০ ট্যাংক, ২৪ হাজার আর্মার্ড যান, ৩৭ হাজারের বেশি আর্টিলারি এবং প্রায় ৭৮১টি বিমান।

রাশিয়া বারবার সাফল্যের দাবি করলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই তারা পিছিয়ে পড়ছে। পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পোক্রোভস্ক ও মিরনোহরাদ শহর দখলে ব্যর্থ হয়েছে তারা। কুপিয়ানস্ক শহর থেকেও ধীরে ধীরে বিতাড়িত হচ্ছে রুশ বাহিনী। তবে শেষ সপ্তাহে ইউক্রেনের বিভিন্ন শহরে হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো, যার অধিকাংশই ঠেকিয়ে দিয়েছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…