মেক্সিকোতে ৬ দশমিক ৫ মাত্রার কম্পন, হল ছেড়ে বের হলেন প্রেসিডেন্ট
শুক্রবার সকালে মেক্সিকোর রাজধানীসহ দেশটির বিস্তীর্ণ দক্ষিণ ও মধ্যাঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের সময় সরকারি বাসভবন ন্যাশনাল প্যালেসে এক সংবাদ সম্মেলন চালাচ্ছিলেন দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম। ভূমিকম্পের সতর্কতামূলক অ্যালার্ম বাজতেই নিরাপত্তা বিধি মেনে সাংবাদিক ও কর্মকর্তাদের নিয়ে তাৎক্ষণিকভাবে হলকক্ষ ত্যাগ করেন তিনি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, গুয়েরেরো রাজ্যের সান মার্কোস শহরের ৩৫ কিলোমিটার নিচে ছিল এই কম্পনের উৎপত্তিস্থল। প্রশান্ত মহাসাগরীয় উপকূলের জনপ্রিয় পর্যটন নগরী আকাপুলকো থেকে এই স্থানটি প্রায় ৯২ কিলোমিটার দূরে অবস্থিত। মেক্সিকোর ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৫৮ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।

কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে আবার সংবাদ সম্মেলন শুরু করেন প্রেসিডেন্ট শিনবাউম। তিনি জানান, গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদোর সঙ্গে তিনি ইতিমধ্যেই ফোনে কথা বলেছেন। বেসামরিক প্রতিরক্ষা বাহিনীকে তাৎক্ষণিকভাবে তৎপর হতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্বস্তির খবর হলো, রাজধানী মেক্সিকো সিটি বা গুয়েরেরোসহ দেশের কোথাও এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মেক্সিকোতে ৬ দশমিক ৫ মাত্রার কম্পন, হল ছেড়ে বের হলেন প্রেসিডেন্ট
শুক্রবার সকালে মেক্সিকোর রাজধানীসহ দেশটির বিস্তীর্ণ দক্ষিণ ও মধ্যাঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের সময় সরকারি বাসভবন ন্যাশনাল প্যালেসে এক সংবাদ সম্মেলন চালাচ্ছিলেন দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম। ভূমিকম্পের সতর্কতামূলক অ্যালার্ম বাজতেই নিরাপত্তা বিধি মেনে সাংবাদিক ও কর্মকর্তাদের নিয়ে তাৎক্ষণিকভাবে হলকক্ষ ত্যাগ করেন তিনি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, গুয়েরেরো রাজ্যের সান মার্কোস শহরের ৩৫ কিলোমিটার নিচে ছিল এই কম্পনের উৎপত্তিস্থল। প্রশান্ত মহাসাগরীয় উপকূলের জনপ্রিয় পর্যটন নগরী আকাপুলকো থেকে এই স্থানটি প্রায় ৯২ কিলোমিটার দূরে অবস্থিত। মেক্সিকোর ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৫৮ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।

কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে আবার সংবাদ সম্মেলন শুরু করেন প্রেসিডেন্ট শিনবাউম। তিনি জানান, গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদোর সঙ্গে তিনি ইতিমধ্যেই ফোনে কথা বলেছেন। বেসামরিক প্রতিরক্ষা বাহিনীকে তাৎক্ষণিকভাবে তৎপর হতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্বস্তির খবর হলো, রাজধানী মেক্সিকো সিটি বা গুয়েরেরোসহ দেশের কোথাও এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…