ইয়েমেনে সংঘাত বাড়িয়ে আরব সাগরে নৌবাহিনী মোতায়েন সৌদির

প্রাইম বার্তা অনলাইন
০৩ জানুয়ারি ২০২৬ ৮:১৫ এএম
ইয়েমেনে সংঘাত বাড়িয়ে আরব সাগরে নৌবাহিনী মোতায়েন সৌদির

ইয়েমেনে চলমান অস্থিরতার মাঝে আরব সাগরে নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। শুক্রবার (২ জানুয়ারি) এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে সৌদি সমর্থিত সরকার বাহিনী ইয়েমেনের বৃহত্তম প্রদেশ হাদরামাউতে বিচ্ছিন্নতাবাদীদের অন্যতম বড় সামরিক ঘাঁটি নিজেদের নিয়ন্ত্রণে আনে।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, সমুদ্রসীমায় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। তিনি এক্স হ্যান্ডেলে এক বার্তায় বলেন, চোরাচালান রোধে এবং ওই অঞ্চলে নজরদারি বাড়াতেই নৌবাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, হাদরামাউতের গভর্নর জানিয়েছেন, আল-খাসাফে অবস্থিত ৩৭ নং ব্রিগেডের ঘাঁটিটি সরকারি বাহিনীর দখলে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি জোট শান্তিপূর্ণ অভিযানের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আল-খাসাফ ঘাঁটিতে বিমান হামলা চালায়। এই হামলায় অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন এবং আরও ২০ জন আহত হয়েছেন। ভূখণ্ড ও সমুদ্রপথ—উভয় ক্ষেত্রেই সামরিক তৎপরতা বাড়ানোর ফলে ইয়েমেনের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...