নির্বাচন পরবর্তী সুপ্রতিবেশীসুলভ চেতনায় আশাবাদী জয়শঙ্কর
বাংলাদেশে নির্বাচন সম্পন্ন হওয়ার পর পরিস্থিতি স্থিতিশীল হলে এ অঞ্চলে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার চেন্নাইয়ের আইআইটি মাদ্রাজে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনাকালে তিনি এমন মন্তব্য করেন। তিনি জানান, ঢাকার নির্বাচনকে কেন্দ্র করে দিল্লি ইতিমধ্যেই তাদের শুভকামনা জানিয়েছে।
সম্প্রতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বুধবার এক সংক্ষিপ্ত সফরে ঢাকা সফর করেছিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগ সরকারের পতনের পর এটাই ছিল ভারতের যেকোনো সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধির প্রথম সফর। সফরকালে তিনি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে নরেন্দ্র মোদির শোকবার্তা পৌঁছে দেন।

প্রতিবেশীদের সাথে ভারতের সম্পর্কের বিষয়ে জয়শঙ্কর বলেন, তাদের প্রতিবেশীদের মধ্যে ভালো এবং মন্দ—উভয় ধরনের দেশই রয়েছে। তবে অধিকাংশ প্রতিবেশীই মনে করে, ভারতের উন্নতির সাথে সাথে তাদের নিজেদেরও অর্থনৈতিক অগ্রগতি ঘটবে। বর্তমান প্রেক্ষাপটে প্রতিবেশী প্রথম নীতি কীভাবে নতুন করে সংজ্ঞায়িত হচ্ছে—এমন প্রশ্নের উত্তরে তিনি সাধারণভাবে প্রতিবেশীদের মনোভাবের ওপরই গুরুত্বারোপ করেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
নির্বাচন পরবর্তী সুপ্রতিবেশীসুলভ চেতনায় আশাবাদী জয়শঙ্কর
বাংলাদেশে নির্বাচন সম্পন্ন হওয়ার পর পরিস্থিতি স্থিতিশীল হলে এ অঞ্চলে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার চেন্নাইয়ের আইআইটি মাদ্রাজে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনাকালে তিনি এমন মন্তব্য করেন। তিনি জানান, ঢাকার নির্বাচনকে কেন্দ্র করে দিল্লি ইতিমধ্যেই তাদের শুভকামনা জানিয়েছে।
সম্প্রতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বুধবার এক সংক্ষিপ্ত সফরে ঢাকা সফর করেছিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগ সরকারের পতনের পর এটাই ছিল ভারতের যেকোনো সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধির প্রথম সফর। সফরকালে তিনি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে নরেন্দ্র মোদির শোকবার্তা পৌঁছে দেন।

প্রতিবেশীদের সাথে ভারতের সম্পর্কের বিষয়ে জয়শঙ্কর বলেন, তাদের প্রতিবেশীদের মধ্যে ভালো এবং মন্দ—উভয় ধরনের দেশই রয়েছে। তবে অধিকাংশ প্রতিবেশীই মনে করে, ভারতের উন্নতির সাথে সাথে তাদের নিজেদেরও অর্থনৈতিক অগ্রগতি ঘটবে। বর্তমান প্রেক্ষাপটে প্রতিবেশী প্রথম নীতি কীভাবে নতুন করে সংজ্ঞায়িত হচ্ছে—এমন প্রশ্নের উত্তরে তিনি সাধারণভাবে প্রতিবেশীদের মনোভাবের ওপরই গুরুত্বারোপ করেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…