লাহোরের সামিনার প্রশংসায় আবেগে কাঁদলেন মেয়র মামদানি

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ১১:৪৮ পিএম
লাহোরের সামিনার প্রশংসায় আবেগে কাঁদলেন মেয়র মামদানি

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি সম্প্রতি ‘দ্য মেয়র ইজ লিসেনিং’ নামক একটি বৈঠকের আয়োজন করেছিলেন। এই অনুষ্ঠানে অংশ নিয়ে লাহোরের এক নারী মেয়রের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলে তা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন যুক্তরাষ্ট্রের ওই রাজ্যের প্রথম মুসলিম মেয়র। পাকিস্তানি বংশোদ্ভূত ওই নারীর মানবিক কথাগুলো মামদানির মন ছুঁয়ে যায় এবং তিনি সবার সামনেই আবেগে কেঁদে ফেলেন।

সামিনা নামের ওই নারী উর্দু ও ইংরেজি মিশিয়ে নিউইয়র্ক শহরে পরিবর্তনের জন্য মেয়রের প্রশংসা করেন। নিজের ইংরেজি ভাষার দুর্বলতা স্বীকার করেও তিনি বলেন, ‘আপনার সহমর্মিতা নেতৃত্ব দেওয়ার যোগ্য। মানুষে মানুষে বিভাজনের এই সময়ে মানুষের হৃদয়ে কোমলতা ফিরিয়ে আনার জন্য আপনাকে ধন্যবাদ।’ সামিনার এই সততা ও ভালোবাসাময় বক্তব্য শুনে মঞ্চে বসা মেয়র নিজেকে সামলে রাখতে পারেননি।

জবাবে উর্দুতে কথা বলতে গিয়ে মামদানি সামিনার উদ্দেশ্যে বলেন, ‘আমি একবার লাহোর গিয়েছিলাম—এটা খুবই সুন্দর শহর।’ এই কথা বলার সময়ই আবেগে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইউটিউবে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বৈঠক শেষে কিছুক্ষণ চুপচাপ বসে নিজেকে স্বাভাবিক করেন তিনি। এরপর চোখ মুছে তিনি বাকি নাগরিকদের সঙ্গে কথা বলা অব্যাহত রাখেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...