নিরাপত্তার দোহাইয়ে গাজায় ৩৭ এনজিওকে নিষিদ্ধ ইসরায়েলের
গাজা উপত্যকায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনাকারী ৩৭টি আন্তর্জাতিক সংস্থাকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। গত বৃহস্পতিবার দেশটির পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা ও স্বচ্ছতার মান পূরণে ব্যর্থ হওয়ায় এসব সংস্থার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই সংস্থাগুলোর নিয়োজিত ফিলিস্তিনি কর্মীদের বিস্তারিত তথ্য প্রদানের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা ওই শর্ত মানতে ব্যর্থ হওয়ায় আগামী ১ মার্চের মধ্যে গাজায় সব ধরনের ত্রাণ কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনের তীব্র সমালোচনা সত্ত্বেও এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে তেল আবিব।

এই পদক্ষেপের ফলে গাজায় মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, যুদ্ধকবলিত এই অঞ্চলে ত্রাণ সরবরাহ বাধাগ্রস্ত হলে মানবিক সংকট মারাত্মকভাবে বৃদ্ধি পাবে। এদিকে, বেশ কয়েকটি মানবিক সংস্থা অভিযোগ করেছে, ইসরায়েলের এমন শর্ত আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী এবং এটি তাদের নিরপেক্ষভাবে কাজ করার অধিকার ক্ষুণ্ণ করছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
নিরাপত্তার দোহাইয়ে গাজায় ৩৭ এনজিওকে নিষিদ্ধ ইসরায়েলের
গাজা উপত্যকায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনাকারী ৩৭টি আন্তর্জাতিক সংস্থাকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। গত বৃহস্পতিবার দেশটির পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা ও স্বচ্ছতার মান পূরণে ব্যর্থ হওয়ায় এসব সংস্থার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই সংস্থাগুলোর নিয়োজিত ফিলিস্তিনি কর্মীদের বিস্তারিত তথ্য প্রদানের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা ওই শর্ত মানতে ব্যর্থ হওয়ায় আগামী ১ মার্চের মধ্যে গাজায় সব ধরনের ত্রাণ কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনের তীব্র সমালোচনা সত্ত্বেও এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে তেল আবিব।

এই পদক্ষেপের ফলে গাজায় মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, যুদ্ধকবলিত এই অঞ্চলে ত্রাণ সরবরাহ বাধাগ্রস্ত হলে মানবিক সংকট মারাত্মকভাবে বৃদ্ধি পাবে। এদিকে, বেশ কয়েকটি মানবিক সংস্থা অভিযোগ করেছে, ইসরায়েলের এমন শর্ত আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী এবং এটি তাদের নিরপেক্ষভাবে কাজ করার অধিকার ক্ষুণ্ণ করছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…