ইরানের ক্ষেপণাস্ত্র হুমকিতে কপালে চিন্তার ভাঁজ ইসরায়েলের
ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন সংঘাতে নিজেদের যুদ্ধ প্রস্তুতি নিয়ে তীব্র উদ্বেগে রয়েছে ইসরায়েল। দেশটির নিরাপত্তা বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন, গত জুন মাসের ১২ দিনের যুদ্ধের তুলনায় এখন তারা অনেক কম প্রস্তুত। ইরানের বর্ধমান ক্ষেপণাস্ত্র হুমকি এবং নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
তেহরান তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত আধুনিকায়ন ও শক্তিশালী করার কাজ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ভয়াবহ ঘাটতি এবং উৎপাদনে দীর্ঘসূত্রতার কারণে চাপে রয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞদের মতে, গত সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র হুমকির প্রকৃত মাত্রা প্রকাশ না পেলেও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট হয়েছিল। এমন প্রেক্ষাপটে গত বুধবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ওই বৈঠকে ২০২৬ সালে ইরানের ওপর দ্বিতীয় দফা হামলার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি এবং লেবাননে হিজবুল্লাহর দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার পুনর্গঠনের বিষয়টিও গুরুত্বের সাথে তুলে ধরা হয়। সব মিলিয়ে, আগামী দিনে ক্ষেপণাস্ত্র সংঘাতের ধরন মৌলিকভাবে বদলে যেতে পারে বলে সতর্ক করছেন সামরিক পর্যবেক্ষকরা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানের ক্ষেপণাস্ত্র হুমকিতে কপালে চিন্তার ভাঁজ ইসরায়েলের
ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন সংঘাতে নিজেদের যুদ্ধ প্রস্তুতি নিয়ে তীব্র উদ্বেগে রয়েছে ইসরায়েল। দেশটির নিরাপত্তা বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন, গত জুন মাসের ১২ দিনের যুদ্ধের তুলনায় এখন তারা অনেক কম প্রস্তুত। ইরানের বর্ধমান ক্ষেপণাস্ত্র হুমকি এবং নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
তেহরান তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত আধুনিকায়ন ও শক্তিশালী করার কাজ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ভয়াবহ ঘাটতি এবং উৎপাদনে দীর্ঘসূত্রতার কারণে চাপে রয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞদের মতে, গত সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র হুমকির প্রকৃত মাত্রা প্রকাশ না পেলেও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট হয়েছিল। এমন প্রেক্ষাপটে গত বুধবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ওই বৈঠকে ২০২৬ সালে ইরানের ওপর দ্বিতীয় দফা হামলার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি এবং লেবাননে হিজবুল্লাহর দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার পুনর্গঠনের বিষয়টিও গুরুত্বের সাথে তুলে ধরা হয়। সব মিলিয়ে, আগামী দিনে ক্ষেপণাস্ত্র সংঘাতের ধরন মৌলিকভাবে বদলে যেতে পারে বলে সতর্ক করছেন সামরিক পর্যবেক্ষকরা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…