ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের প্রস্তুতি নিয়ে গভীর শঙ্কা
ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন কোনো সামরিক সংঘাতে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির নিরাপত্তা বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন, তেহরানের বর্ধিত ক্ষেপণাস্ত্র হুমকির মুখে ইসরায়েল এখন আগের চেয়ে অনেক কম প্রস্তুত। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করে ইরানে দ্বিতীয় দফা হামলার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
গত বছরের জুনে ১২ দিনব্যাপী যুদ্ধের সময় ইরানের ক্ষেপণাস্ত্র হুমকির প্রকৃত মাত্রা প্রকাশিত না হলেও ইসরায়েলের বিদ্যমান বাতিল ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে। বর্তমানে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আধুনিকায়নে মনোযোগ দিলেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতি এবং উৎপাদনে দীর্ঘসূত্রতার সমস্যায় ভুগছে। বিশেষজ্ঞদের অভিমত, এই পরিস্থিতি ভবিষ্যতের কোনো ক্ষেপণাস্ত্র সংঘাতের ধরনই মৌলিকভাবে পরিবর্তন করে দিতে পারে।

হোয়াইট হাউজে অনুষ্ঠিত ওই বৈঠকে নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি লেবাননে হিজবুল্লাহর দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র বৃদ্ধির বিষয়টিও ট্রাম্পের নজরে আনেন। মার্কিন একটি সূত্র জানিয়েছে, ২০২৬ সালে ইরানের ওপর আরেকটি হামলার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে, যা হবে গত জুনের যুদ্ধের প্রায় ছয় মাস পর।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের প্রস্তুতি নিয়ে গভীর শঙ্কা
ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন কোনো সামরিক সংঘাতে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির নিরাপত্তা বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন, তেহরানের বর্ধিত ক্ষেপণাস্ত্র হুমকির মুখে ইসরায়েল এখন আগের চেয়ে অনেক কম প্রস্তুত। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করে ইরানে দ্বিতীয় দফা হামলার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
গত বছরের জুনে ১২ দিনব্যাপী যুদ্ধের সময় ইরানের ক্ষেপণাস্ত্র হুমকির প্রকৃত মাত্রা প্রকাশিত না হলেও ইসরায়েলের বিদ্যমান বাতিল ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে। বর্তমানে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আধুনিকায়নে মনোযোগ দিলেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতি এবং উৎপাদনে দীর্ঘসূত্রতার সমস্যায় ভুগছে। বিশেষজ্ঞদের অভিমত, এই পরিস্থিতি ভবিষ্যতের কোনো ক্ষেপণাস্ত্র সংঘাতের ধরনই মৌলিকভাবে পরিবর্তন করে দিতে পারে।

হোয়াইট হাউজে অনুষ্ঠিত ওই বৈঠকে নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি লেবাননে হিজবুল্লাহর দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র বৃদ্ধির বিষয়টিও ট্রাম্পের নজরে আনেন। মার্কিন একটি সূত্র জানিয়েছে, ২০২৬ সালে ইরানের ওপর আরেকটি হামলার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে, যা হবে গত জুনের যুদ্ধের প্রায় ছয় মাস পর।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…