১৯৫০ সালের আইনে তিন মাসে ২ হাজারকে বাংলাদেশে পুশ ব্যাক
অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্যবহৃত হচ্ছে ১৯৫০ সালের একটি পুরনো আইন। এমনটাই জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি দাবি করেছেন, গত কয়েক মাসে ওই আইন ব্যবহার করে প্রায় দুই হাজার মানুষকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। রাজ্যের বিদেশি ট্রাইব্যুনালে বিদেশি হিসেবে চিহ্নিত হওয়ার সপ্তাহখানেকের মধ্যেই তাদের ঠেলে দেওয়া হবে বলেও জানান তিনি।
এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘অভিবাসী (আসাম থেকে বহিষ্কার) নির্দেশ, ১৯৫০’-এর আওতায় গত ৩১ ডিসেম্বর একদিনেই ১৮ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে। ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে রায় আসবে, তাদের আপিল করার সুযোগ না দিয়ে সাত দিনের মধ্যেই পুশ-ব্যাক করা হবে। এর ফলে আদালতের দীর্ঘমেয়াদি প্রক্রিয়া এড়িয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের সংখ্যা কমানো সম্ভব হবে বলে মনে করছেন তিনি।

তবে পাকিস্তান আমলের ওই পুরনো আইন ব্যবহারের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী এবং মানবাধিকারকর্মীরা। তাদের মতে, বিশেষ প্রেক্ষাপটে তৈরি এই আইন বর্তমানে প্রয়োগ করা যায় না। গুয়াহাটি হাইকোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী জানিয়েছেন, এই আইনের বৈধতা চ্যালেঞ্জ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
১৯৫০ সালের আইনে তিন মাসে ২ হাজারকে বাংলাদেশে পুশ ব্যাক
অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্যবহৃত হচ্ছে ১৯৫০ সালের একটি পুরনো আইন। এমনটাই জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি দাবি করেছেন, গত কয়েক মাসে ওই আইন ব্যবহার করে প্রায় দুই হাজার মানুষকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। রাজ্যের বিদেশি ট্রাইব্যুনালে বিদেশি হিসেবে চিহ্নিত হওয়ার সপ্তাহখানেকের মধ্যেই তাদের ঠেলে দেওয়া হবে বলেও জানান তিনি।
এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘অভিবাসী (আসাম থেকে বহিষ্কার) নির্দেশ, ১৯৫০’-এর আওতায় গত ৩১ ডিসেম্বর একদিনেই ১৮ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে। ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে রায় আসবে, তাদের আপিল করার সুযোগ না দিয়ে সাত দিনের মধ্যেই পুশ-ব্যাক করা হবে। এর ফলে আদালতের দীর্ঘমেয়াদি প্রক্রিয়া এড়িয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের সংখ্যা কমানো সম্ভব হবে বলে মনে করছেন তিনি।

তবে পাকিস্তান আমলের ওই পুরনো আইন ব্যবহারের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী এবং মানবাধিকারকর্মীরা। তাদের মতে, বিশেষ প্রেক্ষাপটে তৈরি এই আইন বর্তমানে প্রয়োগ করা যায় না। গুয়াহাটি হাইকোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী জানিয়েছেন, এই আইনের বৈধতা চ্যালেঞ্জ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…