বিজ্ঞাপন

বিক্ষোভকারীদের হত্যা করলে ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ৯:৪২ পিএম
বিক্ষোভকারীদের হত্যা করলে ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমনপীড়ন চালালে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে বলে সাফ হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার (২ জানুয়ারি) ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেছেন, ইরান যদি পুরনো অভ্যাসে ফিরে গুলি চালিয়ে মানুষ খুন করে, তবে তাদের উদ্ধারে ওয়াশিংটন এগিয়ে আসবে এবং এ জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত।

ট্রাম্পের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলি লারিজানি সতর্ক করে বলেছেন, মার্কিন হস্তক্ষেপ পুরো অঞ্চলজুড়ে অস্থিতিশীলতা তৈরি করবে যা যুক্তরাষ্ট্রেরই স্বার্থের ক্ষতি করবে। এদিকে, অর্থনৈতিক মন্দার প্রতিবাদে ছড়িয়ে পড়া বিক্ষোভে পশ্চিম লোরেস্তানের আজনা শহরে সহিংসতা দেখা দিয়েছে। সেখানে পুলিশ স্টেশনে হামলায় অন্তত তিনজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

গত এক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন প্রদেশে অর্থনৈতিক সংকটের কারণে এই বিক্ষোভ অব্যাহত রয়েছে, যা ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর থেকে সবচেয়ে বড় গণ আন্দোলন হিসেবে চিহ্নিত হচ্ছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে চালানো ভয়ভীতি ও গ্রেফতার অভিযান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তারা ইরান কর্তৃপক্ষের প্রতি দমনপীড়ন বন্ধের আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...