মোবাইল দিয়ে স্ক্যানে বাংলাদেশি শনাক্ত, হাসির খোরাক ইউপি পুলিশ
উত্তর প্রদেশের পুলিশ প্রশাসনের একটি অদ্ভুত কাণ্ড এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো আলোচনার কেন্দ্রে। কৌসাম্বির একটি বস্তিতে নাগরিকত্ব যাচাইয়ের নামে পুলিশ কর্মকর্তা অজয় শর্মা একটি মোবাইলের মতো দেখতে যন্ত্র দিয়ে মানুষের পিঠে স্ক্যান করে সাথে সাথেই তাদের জাতীয়তা নির্ণয়ের দাবি করেছেন।
গত ২৩ ডিসেম্বর ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, ওই কর্মকর্তা এক নারী ও পুরুষকে স্ক্যান করে দাবি করেন, যন্ত্রটি বলছে তারা বাংলাদেশি। তবে ওই নারী জানান, তারা বিহারের আরারিয়ার বাসিন্দা। অজয় শর্মা অবশ্য জোর দিয়ে বলেন, যন্ত্র মিথ্যা বলে না। স্থানীয় ডিসিপি নিমিশ প্যাটেল জানিয়েছেন, বড়দিন ও নতুন বছরের আগে এটি ছিল মূলত একটি নিয়মিত নিরাপত্তা যাচাই।

এ বিষয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা অজয় শর্মার বক্তব্য হলো, অনুপ্রবেশকারীরা যাতে মিথ্যা বলতে না পারে, সে জন্য তারা এই স্ক্যানের কৌশল অবলম্বন করেছিলেন। সাধারণত আধার বা পাসপোর্টের মাধ্যমে নাগরিকত্ব যাচাই করা হলেও এমন অদ্ভুত পদ্ধতি ব্যবহারের কারণে পুলিশের কাজ নিয়ে প্রশ্ন উঠেছে এবং এটি নেটিজেনদের মধ্যে রসিকতার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মোবাইল দিয়ে স্ক্যানে বাংলাদেশি শনাক্ত, হাসির খোরাক ইউপি পুলিশ
উত্তর প্রদেশের পুলিশ প্রশাসনের একটি অদ্ভুত কাণ্ড এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো আলোচনার কেন্দ্রে। কৌসাম্বির একটি বস্তিতে নাগরিকত্ব যাচাইয়ের নামে পুলিশ কর্মকর্তা অজয় শর্মা একটি মোবাইলের মতো দেখতে যন্ত্র দিয়ে মানুষের পিঠে স্ক্যান করে সাথে সাথেই তাদের জাতীয়তা নির্ণয়ের দাবি করেছেন।
গত ২৩ ডিসেম্বর ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, ওই কর্মকর্তা এক নারী ও পুরুষকে স্ক্যান করে দাবি করেন, যন্ত্রটি বলছে তারা বাংলাদেশি। তবে ওই নারী জানান, তারা বিহারের আরারিয়ার বাসিন্দা। অজয় শর্মা অবশ্য জোর দিয়ে বলেন, যন্ত্র মিথ্যা বলে না। স্থানীয় ডিসিপি নিমিশ প্যাটেল জানিয়েছেন, বড়দিন ও নতুন বছরের আগে এটি ছিল মূলত একটি নিয়মিত নিরাপত্তা যাচাই।

এ বিষয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা অজয় শর্মার বক্তব্য হলো, অনুপ্রবেশকারীরা যাতে মিথ্যা বলতে না পারে, সে জন্য তারা এই স্ক্যানের কৌশল অবলম্বন করেছিলেন। সাধারণত আধার বা পাসপোর্টের মাধ্যমে নাগরিকত্ব যাচাই করা হলেও এমন অদ্ভুত পদ্ধতি ব্যবহারের কারণে পুলিশের কাজ নিয়ে প্রশ্ন উঠেছে এবং এটি নেটিজেনদের মধ্যে রসিকতার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…