মাদক ও তেল নিয়ে সংলাপে রাজি ভেনেজুয়েলার মাদুরো
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মাদক পাচার, তেল এবং অভিবাসন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সময় ও স্থানে আলোচনায় বসতে প্রস্তুতির কথা জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের চলমান চাপের মধ্যে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তবে সিআইএ পরিচালিত ডকিং ফ্যাসিলিটিতে হামলার অভিযোগ এড়িয়ে যান তিনি।
গত তিন মাস ধরে ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদকবিরোধী অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব অভিযানে ৩০টির বেশি নৌযান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং ২ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত অন্তত ১১০ জন নিহত হয়েছেন। সর্বশেষ গত বুধবার দুটি নৌযানে হামলা চালানো হয়, যাতে পাঁচজনের মৃত্যু হয়। ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলার একটি ডক এলাকায় মাদক বহনকারী জাহাজে বিস্ফোরণ ঘটিয়েছে তারা।

এদিকে, ইরান ও ভেনেজুয়েলার মধ্যে নিষিদ্ধ তেল বাণিজ্য বন্ধ করতে ১০ ডিসেম্বর একটি তেলবাহী জাহাজ জব্দ করে মার্কিন বাহিনী। এ ঘটনাকে আন্তর্জাতিক জলদস্যুতা বলে অভিহিত করেছে কারাকাস। এরই মধ্যে আরেকটি ট্যাংকার জব্দ ও অন্যটিকে ধাওয়া করা হচ্ছে। যদিও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানের কথা বলছে যুক্তরাষ্ট্র, তবে এখন পর্যন্ত নৌযানগুলোতে প্রকৃতপক্ষে মাদক ছিল কি না তার কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা। আইন বিশেষজ্ঞদের মতে, এসব অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মাদক ও তেল নিয়ে সংলাপে রাজি ভেনেজুয়েলার মাদুরো
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মাদক পাচার, তেল এবং অভিবাসন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সময় ও স্থানে আলোচনায় বসতে প্রস্তুতির কথা জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের চলমান চাপের মধ্যে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তবে সিআইএ পরিচালিত ডকিং ফ্যাসিলিটিতে হামলার অভিযোগ এড়িয়ে যান তিনি।
গত তিন মাস ধরে ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদকবিরোধী অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব অভিযানে ৩০টির বেশি নৌযান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং ২ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত অন্তত ১১০ জন নিহত হয়েছেন। সর্বশেষ গত বুধবার দুটি নৌযানে হামলা চালানো হয়, যাতে পাঁচজনের মৃত্যু হয়। ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলার একটি ডক এলাকায় মাদক বহনকারী জাহাজে বিস্ফোরণ ঘটিয়েছে তারা।

এদিকে, ইরান ও ভেনেজুয়েলার মধ্যে নিষিদ্ধ তেল বাণিজ্য বন্ধ করতে ১০ ডিসেম্বর একটি তেলবাহী জাহাজ জব্দ করে মার্কিন বাহিনী। এ ঘটনাকে আন্তর্জাতিক জলদস্যুতা বলে অভিহিত করেছে কারাকাস। এরই মধ্যে আরেকটি ট্যাংকার জব্দ ও অন্যটিকে ধাওয়া করা হচ্ছে। যদিও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানের কথা বলছে যুক্তরাষ্ট্র, তবে এখন পর্যন্ত নৌযানগুলোতে প্রকৃতপক্ষে মাদক ছিল কি না তার কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা। আইন বিশেষজ্ঞদের মতে, এসব অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…